শয়তান মানুষের ইবাদতে বাধা দিতে বিভিন্ন কৌশল ব্যবহার করে…
এক ব্যক্তি এক রাতে ইমাম আবু হানিফা রহ.-এর কাছে এসে বলল, হে ইমাম! অনেক দিন আগে আমি একটি জায়গায় কিছু অর্থ দাফন করেছিলাম, কিন্তু এখন সেই জায়গা ভুলে গেছি। আপনি কি আমাকে এ সমস্যার সমাধান দিতে পারেন?
ইমাম বললেন, এটা তো ফকীহের কাজ নয় যে সরাসরি এর সমাধান দেবে।
তারপর কিছুক্ষণ চিন্তা করে বললেন, তুমি যাও, নামাজ পড়তে থাকো ফজর পর্যন্ত। ইনশাআল্লাহ, তুমি তোমার টাকার জায়গা মনে করতে পারবে।
লোকটি গেল এবং নামাজ শুরু করল। কিছুক্ষণ পরই হঠাৎ নামাজের মধ্যেই তার মনে পড়ে গেল—কোথায় সে টাকা রেখেছিল! সে দ্রুত গিয়ে তার টাকা বের করে নিয়ে এল।
সকালে সে আবার ইমামের কাছে এসে বলল, আমি আমার টাকা পেয়ে গেছি, আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনি কীভাবে জানলেন যে আমি জায়গাটি মনে করতে পারব?
তখন ইমাম আবু হানিফা রহ. বললেন, কারণ আমি জানতাম—শয়তান তোমাকে দীর্ঘ সময় নামাজে থাকতে দেবে না। সে তোমাকে নামাজ থেকে সরাতে টাকার কথা মনে করিয়ে দেবে।
[মাউসুআতুল আখলাক ওয়াযযুহদ : ২/১১৩]
মন্তব্য করুন