মূল লেখায় যান

Study Room লেখা

ইমাম আবু হানিফার পরিপাটি পোশাক ও সালাতের সম্মান

বিষয়: · ·

ইমাম আবু হানিফা রা. এর জীবনী পড়ছিলাম। সেখানে পেলাম, তিনি সবসময় খুব পরিপাটি হয়ে অভিজাত সাজে থাকতেন। দামী কাপড়চোপড় পরতেন। এতো দামী আতর ব্যবহার করতেন যে, যেদিক দিয়ে যেতেন চলে যাবার বহু সময় পরেও তার ঘ্রাণ থেকে যেতো। লোকে বুঝতো যে এই পথে আবু হানিফা গিয়েছে। তার সাধারণ দামী জামার চেয়েও বেশি দামী একটা জামা ছিল, যেটা নামাজের সময় পরতেন। কেউ যখন জিগ্যেস করলো, এতো দামী জামা তো মানুষ বাদশার সাথে দেখা করতে গেলে পরে। তখন তিনি বলেছিলেন, নামাজের সময় মানুষের আল্লাহর সাথে দেখা হয়। আর বাদশার সাথে দেখা করতে দামী জামা পরার থেকেও আল্লাহর সাথে দেখা করার সময় দামী জামা পরা বেশি জরুরি। তাঁর এক সাগরেদ মলিন কাপড় পরে দরসে এসেছিল। তিনি তাকে দরসের পরে দেখা করতে বললেন। সে এলে তাকে এক হাজার দিরহাম দিয়ে বললেন ভালো কাপড়চোপড় কিনে নিতে৷ সে বললো, আমার যথেষ্ট টাকা-পয়সা আছে। তখন তিনি বললেন, তাহলে তুমি এমন মলিন জীর্ণ কাপড় পরে আছো কেন? তুমি কি সেই হাদিসটা জানো না, যেখানে বলা হয়েছে বান্দার উচিত তার মধ্যে যেন আল্লাহর নেআমতের চিহ্ন প্রকাশিত হয়? আল্লাহ এই মহান ইমামের মর্যাদাকে আরো বুলন্দ করুন৷ আমিন।

(কিতাবের নাম مكانة الإمام أبي حنيفة عند المحدثين লেখক আমাদের শ্রদ্ধেয় বড় ভাই Maruf Mojib হাফিজাহুল্লাহ। অত্যন্ত মুফিত ও চমৎকার বিন্যাসে কিতাবটি রচিত।) – মাসুদ ভাই

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।