আবু তালহা আনসারী রাদ্বিয়াল্লাহু আনহার একটা ছেলে ছিলো। তিনি ছেলেটাকে প্রাণাধিক মুহাব্বত করতেন। মানুষ সন্তানের প্রতি অত্যাধিক ভালোবাসা লালন করলে আল্লাহ তায়ালা পরীক্ষা নেন। একদিন আবু তালহা আনসারীর সন্তানকে আল্লাহ তায়ালা নিয়ে গেলেন। আবু তালহা তখন ঘরে ছিলেন না।
তখন তার স্ত্রী উম্মু সুলাইম পরিবারের লোকদের বললেন:
যতক্ষণ না আমি এই খবর তাকে দিই ততক্ষন তোমরা তাকে কিছুই বলো না।
কেউই কিছু বললো না। আবু তালহা রাতে ঘরে এলেন। উম্মে সুলাইম তার জন্য রাতের খাবার পরিবেশন করলেন এবং তাকে খুশি করলেন। তারপর বললেন:
হে আবু তালহা! যদি কোনো কেউ অন্য কারো কাছে কোনো জিনিস আমানত রাখে তারপর ফেরত চায় তাহলে কি তারা ফেরত দিতে অস্বীকার করতে পারে?
তিনি বললেন: না।
তখন তিনি বললেন: তাহলে তোমার ছেলেকে আল্লাহর কাছে সওয়াবের নিয়তে সমর্পণ করো।
আবু তালহার বুকটা কষ্টে ফেটে যায়। কিন্তু স্বান্তনার বাণী শোনানোর জন্য রহমাতুল লিল আলামিন তো আছেন। তিনি নবী ﷺ এর কাছে গিয়ে সব জানালেন। দুঃখের ঝাঁপি খুলে বসলেন। নবী ﷺ তাদের দুজনের জন্য বরকতের দুআ করলেন। তাদের বুকটা শান্ত হয়তো হলোও।
এরপর কী হলো তা ভাবতেই অবাক হয়ে যাই আমি একদম!
দুআ তো আল্লাহর নবী করে দিয়েছিলেন। সেই দুআ লাগবে না তা কী করে হয়? আল্লাহ তায়ালা তালহা-সুলাইম দম্পতির ঘরে দশ দশটা সন্তান দিলেন। তাদের প্রত্যেকেই হাফিজে কুরআন হয়েছিলেন।
মাশাআল্লাহ! একেই সম্ভবত ‘নিমাল বাদীল’ বলে ❤️
মন্তব্য করুন