মূল লেখায় যান

Study Room লেখা

সামাজিক মাধ্যমে মুখের ছবি ও পর্দা নিয়ে দৃষ্টিভঙ্গি

বিষয়: · ·

মেয়েরা মুখ খোলা রাখতে পারবে কিনা—এই বিষয়ে ইখতিলাফের সুযোগ রয়েছে। তবে যারা মুখ খোলা রাখার পক্ষে মত দিয়েছেন, তাঁরাও স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, যদি ফিতনার আশঙ্কা থাকে, তাহলে মুখ ঢাকা ওয়াজিব হয়ে যায়।

বর্তমান সময়ে আমরা ফিতনার মধ্যে আছি কি না, সে বিতর্কে না গিয়ে, আমি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি তুলে ধরতে চাই। আমার মতে, যারা ইসলাম প্র্যাকটিস করেন এবং ইসলামের ভ্যালু মেনে চলার চেষ্টা করেন, তাদের কোনো অবস্থাতেই সোশ্যাল মিডিয়ায় মুখ খোলা ছবি রাখা উচিত নয়।

সোশ্যাল মিডিয়ায় (ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদি) কোনো মুখ খোলা ছবি প্রকাশিত হলে, সেটি আর নিজের নিয়ন্ত্রণে থাকে না। বরং মানুষের আঙুলের স্পর্শে, দৃষ্টির সীমাহীন স্বাধীনতায় চলে যায়। বাস্তবে যেখানে কোনো নারীর দিকে দ্বিতীয়বার তাকানো নিষিদ্ধ, সেখানে সোশ্যাল মিডিয়ায় একটা ছবির দিকে ইচ্ছামতো সেকেন্ডের পর সেকেন্ড, মিনিটের পর মিনিট তাকিয়ে থাকা যায়। এই ছবিগুলো এমন এক অনুভূতি সৃষ্টি করে, যা বাস্তবে কোনো নারীর দিকে দ্বিতীয়বার তাকানোতে তৈরি হয় না। এখান থেকেই শুরু হয় আকর্ষণ, যা ধীরে ধীরে অনেকের জন্য আসক্তিতে পরিণত হয়।

এই কারণেই আমরা দেখি, একই লেখা বা কনটেন্ট যখন একজন পুরুষ ও একজন নারী পোস্ট করেন, মেয়েটির পোস্টে লাইক, কমেন্ট ও রিয়্যাকশন বা এঙ্গেজমেন্ট অনেক বেশি হয়। ঠিক একারণে বাণিজ্যিক ক্ষেত্রগুলোতেও নারীদের ব্যবহার করা হয়, কারণ “নারী মুখ” সহজেই আকর্ষণ সৃষ্টি করে।

আমরা যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করি, তাহলে দেখা যায়, আমাদের দাওয়াহ বা ইসলাম প্রচারের কাজে নারীদের সামনে আনা, তাদের ভিডিও বা মুখখোলা ছবি ব্যবহার করা আসলে এক বড় ধরণের ফিতনা ছাড়া আর কিছুই নয়।

আমি আগেও একটা পোস্টে বলেছিলাম, যারা ফেইস উন্মুক্ত রাখার ফিক্বহ ফলো করেন তাদের কাছ থেকে ইলম নিতে হলে, সেটা হতে হবে পুরোপুরি অ্যাকাডেমিক পর্যায়ে এবং অ্যাকাডেমিক ঘরানায়। এবং সোশ্যাল মিডিয়ায় তাদের কনটেন্ট আসতে পারে শুধুমাত্র লিখিতভাবে। নট উইথ দেয়ার ফেইস। ফেইসসহ কনটেন্ট কাউকে না কাউকে অবশ্যই ফিতনায় ফেলবে।

আমি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে নিয়মিত প/র্ন অ্যাডিকশন, মা/স্টা/রবেশন অ্যাডি/কশন এবং হো/মো/সে/ক্সু/য়ালিটি নিয়ে কাজ করছি। আমি এরকম অনেক কেইস দেখেছি যারা সোশ্যাল মিডিয়ায় থাকা ছবিতে—এমনকি হিজাব বা নিকাব পরা ছবিতেও—আসক্ত হয়ে পড়েছেন। সেই সত্তার শপথ করে বলছি, যার হাতে আমার প্রাণ, আমি নিজে এমন বহু কেইস ডিল করি যেখানে হিজাব পরা বোনদের ছবিই ছিল আসক্তির উৎস।

তাই আমাদের ভাবা জরুরি, আমি আসলে নিজেকে কোথায়, কীভাবে উপস্থাপন করছি? আমি কি অনিচ্ছায় হলেও কোনো ফিতনার দরজা খুলে দিচ্ছি?

উলামাগণ একমত যে, পর্দার দায়িত্ব নারী ও পুরুষ উভয়ের ওপরই বর্তায়। তবে তাঁরা আরও স্পষ্ট করেছেন যে, পৃথিবীর সব পুরুষ যদি দৃষ্টির পর্দা সম্পূর্ণভাবে রক্ষা করেও চলে, তবুও নারীর পর্দার বিধান থেকে তাকে অব্যাহতি দেওয়া যায় না। অর্থাৎ যার দায়িত্ব, তার কাছেই থাকবে। “কেউ আসক্ত হচ্ছে, এটা শুধু তার ব্যক্তিগত দোষ” এই যুক্তিতে মুখ খোলা ছবি প্রকাশ করা ইসলামী দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়।

অনেকে হয়তো বলবেন, “অন্য কেউ আসক্ত হচ্ছে, এটা তার সমস্যা। এতে আমার কী দোষ?” কিন্তু ইসলামী ফিকহে বলা হয়েছে—‘সদ্দে যারাই’ (سدّ الذرائع) বা ফিতনার দিকে নিয়ে যেতে পারে এমন পথ বন্ধ করা ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ নীতি। কোনো কাজ সরাসরি হারাম না হলেও, যদি তা হারামের দিকে নিয়ে যায়, ইসলাম সেটিকেও নিরুৎসাহিত করে।

সুতরাং যখন মুখ খোলা রাখা বিকৃত মানসিকতার মানুষদের জন্য একধরনের অপরাধের দরজা খুলে দিচ্ছে, তখন আমরা কোনোভাবেই চাইব না যে সেই অবস্থাটি সমাজে নর্মালাইজ হয়ে যাক। কেউ হয়তো বলবেন—“যারা খারাপ উদ্দেশ্যে তাকাবে, তারা তো অন্য মাধ্যমেও তাকাবে।” কিন্তু ইসলামী দৃষ্টিতে উদ্দেশ্য শুধু গুনাহ রোধ করা নয়, বরং আমাদের বোনদের মর্যাদা রক্ষা করা।

আমরা কেউই চাই না, আমাদের মা, বোন কিংবা অধীনস্থদের দিকে কেউ নিষিদ্ধ দৃষ্টিতে তাকাক, কিংবা তাদের ছবি কোনো গুনাহের উপাদান হয়ে উঠুক। তাই নিজেদের সম্মান এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের প্রত্যেকের উচিত, আমি নিজেকে কোথায়, কীভাবে উপস্থাপন করছি এই বিষয়ে আরও সচেতন হওয়া।

~ ডা: মো: শরিফুল ইসলাম
বিজ্ঞান বিষয়ক প্রতিনিধি, মুসলিম’স ডিড

Courtesy: Muslims Deed
@FatayatalHuda

•

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।