মূল লেখায় যান

Study Room লেখা

পরোক্ষ বা চাপা আক্রমণাত্মক আচরণের সাথে কীভাবে মোকাবিলা করবেন

বিষয়: ·

পরোক্ষ বা চাপা আক্রমণাত্মক আচরণের সাথে কীভাবে মোকাবিলা করবেন

মুখে বলল, “কিছু হয়নি।” কিন্তু তারপর থেকে উত্তর ছোট। প্রয়োজনের কাজটা বারবার দেরি হচ্ছে। আপনার ভালো কোনো খবর শুনে এমন একটা কথা বলল, যেটা প্রশংসা নাকি খোঁচা বুঝতেই পারলেন না। আপনি আবার ভাবতে শুরু করলেন, “আমি কি অযথা বেশি ভাবছি?”

একদিন এমন হলেই কাউকে passive aggressive বলা যায় না। কিন্তু একই জিনিস যদি বারবার ঘটে, মুখের কথার সঙ্গে আচরণ না মেলে, অসন্তোষ সরাসরি না বলে নীরবতা, ব্যঙ্গ, ইচ্ছাকৃত দেরি বা অসহযোগিতায় প্রকাশ পায়, তখন বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা দরকার।

এখানে প্রথম ভুলটা আমরা প্রায়ই করি। অন্য মানুষটার না বলা কথাও নিজেই বুঝে নেওয়ার চেষ্টা করি। “রাগ করেছ?” “আমি কী করেছি?” “আমার ওপর মন খারাপ?” “বলছ না কেন?”

একবার জিজ্ঞেস করা স্বাভাবিক। কিন্তু প্রতিবার কারও মনের কথা উদ্ধার করা আপনার দায়িত্ব নয়। শান্তভাবে বলুন, “কোনো সমস্যা থাকলে সরাসরি বলো। আমি শুনতে প্রস্তুত।” সে যদি বলে, “কিছু হয়নি”, তখন জোর করে স্বীকারোক্তি বের করার চেষ্টা করবেন না। প্রয়োজন হলে জায়গা দিন। কিন্তু তার প্রতিটি নীরবতার অর্থ খুঁজতে গিয়ে নিজের শান্তি নষ্ট করবেন না।

আর মানুষটাকে নয়, আচরণটাকে ধরুন। “তুমি toxic” বলার বদলে বলুন, “তুমি বলেছিলে সমস্যা নেই, কিন্তু এরপর কয়েকদিন কথা বলোনি। কোনো কষ্ট থাকলে সরাসরি বললে আমার জন্য বুঝতে সহজ হবে।” এতে তর্ক কমে, বিষয়টা পরিষ্কার হয়।

কেউ ব্যঙ্গ করলে পাল্টা ব্যঙ্গ করবেন না। কেউ ঠান্ডা আচরণ করলে আপনিও একইভাবে শাস্তি দিতে শুরু করবেন না। তাহলে সমস্যাটা আর সমাধানের জায়গায় থাকে না। দুজনেই একই আচরণে ঢুকে পড়েন।

আল্লাহ বলেন, “আমার বান্দাদের বলে দিন, তারা যেন যা সর্বোত্তম তাই বলে।” সূরা আল ইসরা, ১৭:৫৩

তবে উত্তমভাবে কথা বলার অর্থ এই নয় যে সব আচরণ চুপচাপ মেনে নিতে হবে। একই ঘটনা বারবার হলে সীমা পরিষ্কার করুন। “অসম্মান করে কথা হলে আমি আলোচনা থামাব।” “তোমার সময় দরকার হলে বলো। আমি সময় দেব। কিন্তু কথা বন্ধ করে রেখে আমাকে অনুমান করতে বললে আমি সেটা করব না।” “কাজটা করতে না পারলে না বলো। সম্মতি দিয়ে পরে বারবার ফেলে রেখো না।”

এগুলো হুমকি নয়। আপনি শুধু জানিয়ে দিচ্ছেন কোন ধরনের যোগাযোগে আপনি অংশ নিতে পারবেন।

আর একটা পার্থক্য মনে রাখা জরুরি। কেউ বলতে পারে, “আমি এখন খুব রেগে আছি। একটু সময় নিয়ে পরে কথা বলি।” এটা silent treatment নয়। সে নিজের প্রয়োজন পরিষ্কার করে জানিয়েছে। সমস্যা হয় তখন, যখন নীরবতার উদ্দেশ্যই হয়ে যায় অন্য মানুষকে অস্থির রাখা, অপরাধবোধে ফেলা বা নিজের কথা আন্দাজ করানো।

কর্মক্ষেত্রে এমন হলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দায়িত্ব লিখিত রাখুন। ব্যক্তিগত সম্পর্কে হলে একই pattern বারবার হলে শুধু প্রতিশ্রুতি নয়, আচরণ বদলাচ্ছে কি না সেটাও দেখুন।

কুরআন রাগ সংযত করা ও ক্ষমা করার প্রশংসা করেছে। সূরা আলে ইমরান, ৩:১৩৪
আবার অন্যায়ের শিকার হওয়ার পর ন্যায়সঙ্গতভাবে নিজের অবস্থান রক্ষা করলেও দোষ নেই। সূরা আশ শূরা, ৪২:৩৯ থেকে ৪৩

ক্ষমা সুন্দর। সবরও সুন্দর। কিন্তু সবর মানে নিজের কষ্টের ভাষাই হারিয়ে ফেলা নয়।

আর এই পোস্ট পড়তে পড়তে যদি হঠাৎ নিজের কথাও মনে পড়ে, সেটাও এড়িয়ে যাবেন না। আপনি কি কখনো রাগ করে বলেন, “কিছু হয়নি”, অথচ চান মানুষটা নিজে থেকেই বুঝুক? না বলতে না পেরে হ্যাঁ বলেন, পরে ইচ্ছা না থাকায় কাজটা ফেলে রাখেন? কষ্টের কথা সরাসরি না বলে খোঁচা দেন?

তাহলে পরিবর্তনটা এখান থেকেই শুরু হতে পারে।

কষ্ট হলে কষ্টের কথা বলুন। না বলতে হলে সম্মানের সঙ্গে না বলুন। সময় দরকার হলে সেটা জানান। আর কারও আচরণ বারবার আপনাকে বিভ্রান্ত ও ক্ষতিগ্রস্ত করলে শান্তভাবে সীমা টানুন।

সম্পর্কে সব কথা বলা সম্ভব না। কিন্তু মানুষকে বারবার আন্দাজ করিয়ে নিজের কষ্ট বোঝানোও সুস্থ যোগাযোগ নয়।

উৎস: Nahwa Ad-Deen এর ফেসবুক আর্কাইভ

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।