মূল লেখায় যান

Study Room লেখা

মৃত্যুস্মরণ ও জীবনের প্রস্তুতি

বিষয়: ·

যে ব্যক্তি প্রতিদিন মৃত্যুকে স্মরণ করে, আল্লাহ তাকে এমন ৩টি নিয়ামত দান করেন যা হাজারো মানুষ চাইলেও পায় না!

আল্লামা জালালুদ্দীন সুয়ূতী (রহ.) লিখেছেন,

যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, আল্লাহ তাআলা তাকে তিনটি মহামূল্যবান তাওফিক দান করেন।

❶ গুনাহ হয়ে গেলেও দ্রুত তাওবার তাওফিক

তার থেকে কোনো পাপ হয়ে গেলে সে দেরি করে না। সঙ্গে সঙ্গে তাওবা করে আল্লাহর ক্ষমা চাইতে থাকে। কারণ, তার মনে সব সময় একটি ভয় কাজ করে, “যদি তাওবা করার আগেই মৃত্যু এসে যায়?”

❷ অল্পতেই সন্তুষ্ট থাকার সৌভাগ্য

মৃত্যুকে স্মরণকারী মানুষ লোভ-লালসার দাস হয় না। আল্লাহ তাকে যতটুকু দিয়েছেন, তাতেই সন্তুষ্ট থাকে।

সে মনে করে, “জীবন তো কয়েক দিনের। অযথা দুনিয়ার পেছনে ছুটে কী লাভ? শেষ পর্যন্ত তো সবকিছু ছেড়েই চলে যেতে হবে।”

এই সন্তুষ্টিই তার অন্তরে শান্তি, স্বস্তি ও প্রশান্তি এনে দেয়।

❸ ইবাদতে একাগ্রতা

যখন সে ইবাদত করে, তখন প্রাণ ঢেলে করার চেষ্টা করে। কারণ তার মনে দুটি অনুভূতি থাকে,

প্রথমত: কে জানে, এটাই হয়তো জীবনের শেষ নামাজ, শেষ সিজদা, শেষ কুরআন তিলাওয়াত!

দ্বিতীয়ত: আখিরাতের অফুরন্ত প্রতিদানের প্রতি তার দৃঢ় বিশ্বাস থাকে। তাই ইবাদতে সে এমন এক প্রশান্তি ও আনন্দ অনুভব করে, যা ভাষায় প্রকাশ করা যায় না।

তাই, যে মৃত্যুকে ভুলে যায়, সে দুনিয়ায় ডুবে যায়। আর যে মৃত্যুকে স্মরণ করে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাত — উভয়টাই সুন্দর করে দেন।

গ্রন্থ: اللہ سے شرم کیجئے
© Salman Farsi

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।