মূল লেখায় যান

Study Room লেখা

জীবন যখন আমানত | পর্ব ১৬: আপনার ১০ মিনিট দেরি, অন্য কারও ১০ মিনিটও কি নয়?

বিষয়: · · ·

জীবন যখন আমানত | পর্ব ১৬
আপনার ১০ মিনিট দেরি, অন্য কারও ১০ মিনিটও কি নয়?

কারও সঙ্গে দেখা করার কথা ৫টায়। আপনি ৪টা ৫৫ তে এখনও বাসায়। মনে মনে জানেন, সময়মতো পৌঁছানো সম্ভব না। তবুও ভাবলেন, “আর দশ মিনিটই তো।”

ওদিকে মানুষটা হয়তো ৪টা ৫৫ তেই পৌঁছে বসে আছে।

একবার এমন হতেই পারে। রাস্তায় সমস্যা হলো, বাচ্চাকে সামলাতে হলো, হঠাৎ জরুরি কিছু এসে পড়ল। জীবন সবসময় ঘড়ির কাঁটা মেনে চলে না। কিন্তু যদি প্রায় প্রতিবারই এমন হয়, তখন ব্যাপারটা শুধু “আমি একটু late করি” বলে ছেড়ে দেওয়ার মতো থাকে না।

আমাদের অনেকেরই একটা কথা খুব পরিচিত, “আমি এমনই, সবসময় একটু দেরি হয়ে যায়।”

কিন্তু কোনো অভ্যাস বারবার হচ্ছে বলে সেটাই আমাদের স্বভাব হয়ে থাকতে হবে, এমন তো না।

কারণ আমি যখন দশ মিনিট দেরি করি, শুধু আমার দশ মিনিট যায় না। অনেক সময় অন্য একজনও সেই দশ মিনিট আমার জন্য রেখে দেয়। তারও কাজ ছিল, পরিবার ছিল, বিশ্রাম ছিল, নিজের পরিকল্পনা ছিল।

আমরা নিজের সময় নষ্ট হলে খুব সহজেই বিরক্ত হই। কাউকে দশ মিনিট অপেক্ষা করতে হলে মনে হয়, “এতক্ষণ বসিয়ে রাখল কেন?” অথচ নিজের দেরির সময় সেই একই দশ মিনিটকে খুব ছোট মনে হয়।

এখানেই একটু থামা দরকার।

আমার সময় গুরুত্বপূর্ণ হলে, অন্য মানুষের সময়ও গুরুত্বপূর্ণ।

আল্লাহ বলেছেন, “আর অঙ্গীকার পূর্ণ করো। নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞেস করা হবে।” সূরা আল ইসরা, ১৭:৩৪

প্রতিটি casual কথা একই ধরনের অঙ্গীকার না। কিন্তু কাউকে নির্দিষ্ট সময় দিয়েছি, কোনো দায়িত্ব নিয়েছি, কোনো কাজের সময় জানিয়েছি, তখন অন্তত নিজের কথাটাকে গুরুত্ব দেওয়া দরকার।

কারণ সময়মতো থাকা শুধু punctuality না। এর সঙ্গে বিশ্বাসযোগ্যতাও জড়িত।

আপনি ৬টা বললে মানুষটা যদি জানে, আপনি ৬টার কাছাকাছি থাকার চেষ্টা করবেন, তাহলে আপনার কথার ওপর তার ভরসা তৈরি হয়। কোনো কাজ মঙ্গলবার দেওয়ার কথা বললে মঙ্গলবার দেওয়ার চেষ্টা করবেন, না পারলে আগে জানাবেন, এটাও মানুষকে একটা নিশ্চয়তা দেয়।

বারবার দেরি হলে শুধু সময়ের ক্ষতি হয় না। ধীরে ধীরে মানুষ আপনার বলা সময়টাকেও আর সিরিয়াসলি নেয় না।

আর মজার ব্যাপার হলো, আমরা অনেক সময় দেরি করি অলসতার কারণে না। আমরা সময় হিসাব করি ভুলভাবে।

রাস্তা ২০ মিনিট? আমরা ঠিক ২০ মিনিট আগে বের হওয়ার পরিকল্পনা করি। কিন্তু প্রস্তুত হতে সময় লাগবে, গাড়ি park করতে হবে, মাঝখানে traffic হতে পারে, এগুলো হিসাবের মধ্যে থাকে না।

তারপর প্রতি বারই মনে হয়, “আজকে আবার একটু problem হয়ে গেল।”

তাই ৫টায় পৌঁছাতে হলে শুধু “৫টার appointment” মনে রাখলে হবে না। বরং আগে ঠিক করতে হবে, “আমাকে কখন বের হতে হবে?”

এই ছোট পরিবর্তনটাই অনেক কাজে দেয়।

আর দেরি হবেই বুঝে গেলে আরেকটা জিনিস খুব সহজ, কিন্তু আমরা অনেক সময় করি না।

একটা message দিন।

“আমি প্রায় ১০ মিনিট দেরি করব। Sorry, আপনাকে অপেক্ষা করাতে হচ্ছে।”

এই কয়েকটা শব্দ দেরিটা মুছে দেয় না। কিন্তু মানুষটাকে অন্ধকারে বসিয়ে রাখে না।

ঘরের মানুষের ক্ষেত্রেও বিষয়টা আলাদা না।

সন্তানকে বললেন, “এই কাজটা শেষ করে তোমার কাছে আসছি।” স্ত্রী বা স্বামীকে বললেন, “রাতে বসে কথা বলব।” মা বাবাকে বললেন, “কাল ফোন দেব।”

তারা হয়তো calendar খুলে সময় গুনে বসে থাকে না।

কিন্তু অপেক্ষা তো করে।

আর কাছের মানুষদের আমরা অনেক সময় সবচেয়ে সহজে অপেক্ষায় রাখি। কারণ মনে হয়, “ও তো বুঝবে।”

কিন্তু যে মানুষ বারবার বুঝে নেয়, তারও একসময় মনে হতে পারে, “আমার জন্য কি সত্যিই কোনো নির্দিষ্ট সময় আছে?”

তাই সময়মতো থাকা মানে ঘড়ির দাস হয়ে যাওয়া না। পাঁচ মিনিট late হলেই চরিত্র খারাপ, সেটাও না। কথা হলো, আমি কি নিজের কথাকে গুরুত্ব দিই? অন্য মানুষকে অপেক্ষা করালে সেটা কি আমার কাছে matter করে?

পরেরবার ৫টার দেখা হলে ৫টায় বের হওয়ার জন্য না, ৫টায় পৌঁছানোর জন্য প্রস্তুতি নিন।

আর যদি দেরি হয়, পৌঁছানোর পর explanation দেওয়ার অপেক্ষা করবেন না। আগে জানিয়ে দিন।

এতটুকুই।

কারণ সময় রাখা মানে শুধু ঘড়ি মানা না।

অনেক সময় এর মানে হলো, “আমি তোমার সময়টাকেও গুরুত্ব দিচ্ছি।”

জীবন যখন আমানত, তখন শুধু নিজের সময়ের হিসাব রাখলেই হয় না। আমার জন্য অন্য কেউ যে সময়টা আলাদা করে রেখেছে, সেটার প্রতিও আমার দায়িত্ব আছে।

উৎস: Nahwa Ad-Deen এর ফেসবুক আর্কাইভ

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।