এক বুযুর্গের অভ্যেস ছিল প্রতিদিন দশ পারা কুরআন তিলাওয়াত করতেন। একদিন তিলাওয়াত করতে করতে সূরা ইয়াসীনে এসে তার ইন্তেকাল হয়ে গেলো।
সবাই কৌতূহলী হয়ে উঠলো, তিনি মৃত্যুর সময় কোন আয়াত তিলাওয়াত করছিলেন। খবর বের হলো তিনি মৃত্যুর সময় পড়ছিলেন:
-নিশ্চয় আমি তাহলে সুষ্পষ্ট ভ্রান্তিতে আছি!(ইয়াসীন:২৪)।
–
সবাই ভীষণ অবাক! এমন ভালোমানুষ হয়েও এহেন পরিণতি! এক আত্মীয় বুযুর্গকে স্বপ্নে দেখলো:
-আপনাকে নিয়ে আমরা সবাই আশংকায় আছি!
-কেন?
-আপনি এমন আয়াতে এসে মৃত্যুবরণ করলেন! না জানি আয়াতের অর্থটা আপনার পরিণতির দিকে ইঙ্গিত করছে কি না! তা আল্লাহ তা‘আলা আপনার সাথে কেমন আচরণ করলেন?
-তোমরা আমাকে দাফন করে চলে গেলে। এরপর দুইজন ফিরিশতা এলেন। আমাকে প্রশ্ন করলেন:
-তোমার রব কে?
আমি তখন রূহ কবযের আগে যতদূর পড়েছিলাম, তার পর থেকে পড়া শুরু করলাম:
-আমি তোমাদের রবের প্রতি ঈমান আনলাম! আমার কথা শুনে রাখো তোমরা (ইয়াসীন:২৫)।
তখন বলা হলো:
-তুমি জান্নাতে প্রবেশ করো
(ইয়াসীন: ২৬)!
আমি তখন বলে উঠলাম:
-ইশ! আমার কওম যদি জানতো! আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন
(ইয়াসীন: ২৬-২৭)
শাইখ আতীক উল্লাহ হাফিযাহুল্লাহ
মন্তব্য করুন