যিয়াদ ইবনু হুদাইর থেকে বর্ণিত, তিনি বলেন,
❝আমাকে উমার রাদ্বিয়াল্লাহু আনহু বলেছেন,
‘তুমি কি জানো, কীসে ইসলামকে ধ্বংস করবে?’
আমি বললাম, ‘না।’
তিনি বললেন,
‘ইসলামকে ধ্বংস করবে আলিমদের ত্রুটিবিচ্যুতি, কুরআন নিয়ে মুনাফিকদের তর্কাতর্কি আর পথভ্রষ্ট নেতাদের শাসন।’
❞
মন্তব্য করুন