কবরবাসীদের কথা চিন্তা করে দেখেন। তারা যদি আর শুধু দুইটা রাকাত সলাতের সুযোগ পেতো, কিংবা রমাদ্বানের শুধু একটামাত্র দিন পেতো, তাহলে এর বিনিময়ে তার জীবনের সব সঞ্চয়, সব সম্পদ, এমনকি পুরো দুনিয়ার সব জায়গা-জমি, বাড়ি, গাড়ি দিয়ে দিতেও একটা সেকেন্ড চিন্তা করতো না।
.
কেন?
.
কারণ, তারা কঠিন সেই বাস্তবতা দেখে ফেলেছে। বাস্তবতা নিয়ে তাদের সব সংশয় কেটে গেছে। কিন্তু আফসোস! তাদের আর কোনো সুযোগ নেই। পরীক্ষার খাতা জমা দেয়া হয়ে গেছে। এখন শুধু হিসাবের অপেক্ষা। কঠিন হিসাব!
.
তবে আলহামদুলিল্লাহ! আপনার এখনো সুযোগ আছে। সেই বাস্তবতার কথা, পরীক্ষার কথা, পুরস্কারের কথা আপনি ক্লিয়ারলি জানেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ!
.
প্লাস, আল্লাহ চাইলে, আপনার হাতে হয়তো বরকতে পূর্ণ রমাদ্বানের জাস্ট একটা না, বরং আরো ছয় বা সাতটা দিন আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ!
.
দেখেন ভাই, যা গেছে, গেছে! আজ থেকে শুরু করেন। এই তিনটা দিনে যেন একটা মূহুর্তও নষ্ট না হয়, সেজন্য সর্বোচ্চ চেষ্টা করেন। নফসের বিরোধিতা করেন, পিষে ফেলেন নিজের ইচ্ছাকে।
.
ইন-শা-আল্লাহ, আল্লাহ আপনাকে পুরোপুরি ক্ষমা করে দিয়ে কাছে টেনে নেবেন।
.
এখনো সময় আছে ভাই। শুকরিয়া করেন। হামদ করেন। আল্লাহর কাছে তৌফিক চান। যা সময় পান, পুরোটাই কাজে লাগান।
.
আমি যেন গাফেল আর বরবাদ মানুষদের অন্তর্ভুক্ত না হই। রমাদ্বান পেয়েও যারা নিজেকে অভিশাপের কাতারে ফেলে দিচ্ছে, তাদের অন্তর্ভুক্ত যেন কিছুতেই না হই আমি, সেই চেষ্টা করি ভাই। প্লিজ।
.
বাকি সব ফেলে দিয়ে এই কয়েকটা দিন কাজে লাগাই ভাই।
.
প্লিজ ভাই!
.
— Mohammed Touaha Akbar
@qalbunsaleem19
মন্তব্য করুন