বকর বিন আব্দুল্লাহ আল মুযানি বলেন, এক ব্যক্তি ১১ বছর কা’ব আল আহবারের সান্নিধ্যে ছিলেন। অতঃপর যখন কা’ব আহবারের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন লোকটি বললেন —
: আমি আপনার নিকট ১১টি বছর অতিবাহিত করেছি। আমি চাচ্ছি আপনাকে একটি প্রশ্ন করব, কিন্তু অভয় পাচ্ছি না।
: তুমি নির্ভয়ে যে কোনো বিষয় প্রশ্ন করতে পারো!
: মানুষের ঐ সময় কী অবস্থা হয়, যখন সে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে উঠে দাঁড়ায়। এরপর তার মলমূত্রের সেদিকে দৃষ্টি ফেরায়?
: ঐ সত্তার শপথ! যার হাতে কা’ব আল আহবারের প্রাণ, তুমি তো আমাকে এমন বিষয় প্রশ্ন করেছ, যা আল্লাহ তা‘আলা মুসা (আলাইহিস সালাম)-এর উপর অবতীর্ণ তাওরাতে বলেছেন। শান্তি ও সালাম বর্ষণ করুন মুহাম্মাদ (ﷺ), সকল নবী, আউলিয়া ও ফেরেশতাগণের উপর। তিনি তাওরাতে বলেন, ‘এ হলো তোমার দুনিয়া, যা তুমি জমা করছ।’
[সালাফদের ক্ষুধা, পৃষ্ঠা : ৮৮]
মন্তব্য করুন