মূল লেখায় যান

Study Room লেখা

ফজিলত কী? | পর্ব ২ — “সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি” ১০০ বার

বিষয়: · · ·

দিনের শেষে কখনো মনে হয়, আজও কত কিছু ঠিকভাবে হলো না? কোনো কথায় ভুল হয়েছে, কোনো কাজে গাফিলতি হয়েছে, অকারণে সময় চলে গেছে। সব ভুল হয়তো মনেও থাকে না। তবুও ভেতরে কোথাও মনে হয়, “আরও একটু ভালো হতে পারতাম।”

এমন ব্যস্ত দিনের মাঝেও রাসূলুল্লাহ ﷺ আমাদের খুব ছোট একটি যিকির শিখিয়েছেন। অথচ এর ফজিলত এত বড় যে জানলে হয়তো এটাকে আর সহজে বাদ দিতে মন চাইবে না।

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
অর্থ: আল্লাহ পবিত্র এবং সমস্ত প্রশংসা তাঁরই।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি দিনে ১০০ বার “সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি” বলবে, তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়।
সহিহ বুখারি, ৬৪০৫; সহিহ মুসলিম, ২৬৯১।

তবে মনে রাখতে হবে, কবিরা গুনাহের জন্য আন্তরিক তাওবা প্রয়োজন। আর কারও হক নষ্ট হলে সেই হক আদায় করাও জরুরি।

একটু ভাবুন। ১০০ বার শুনলে হয়তো প্রথমে অনেক মনে হয়। অথচ ফোনে অকারণে কয়েক মিনিট চলে যায়, অপেক্ষা করতে করতে সময় যায়, হাঁটতে হাঁটতে বা ঘরের কাজ করতে করতেও কত মুহূর্ত কেটে যায়। সেই সময়ের সামান্য একটা অংশ যদি আল্লাহর যিকিরে চলে যায়?

আপনি যখন বলছেন “সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি”, তখন শুধু কিছু শব্দ উচ্চারণ করছেন না। নিজের রবকে সব অপূর্ণতা থেকে পবিত্র ঘোষণা করছেন, তাঁর প্রশংসা করছেন। ব্যস্ততার মাঝেও আপনার জিহ্বা আবার আল্লাহর দিকে ফিরে যাচ্ছে।

হয়তো আজকের দিনটা আপনার মনের মতো যায়নি। তবুও আল্লাহর দিকে ফিরে আসার দরজা এখনো খোলা।

আজ নিজের জন্য কয়েক মিনিট রাখুন। “সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি” ১০০ বার বলুন।

আমলটি ছোট। কিন্তু এর জন্য রাখা ফজিলত ছোট নয়।

মূল লেখা: Nahwa Ad-Deen-এর Facebook প্রকাশনা থেকে সংরক্ষিত।

ফজিলত কী · পর্ব ২

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।