মূল লেখায় যান

Study Room লেখা

ফজিলত কী? | পর্ব ৪ — ফজরের আগে দুই রাকাত সুন্নাহ

বিষয়: · · ·

ফজরের সময় ঘুম থেকে উঠেছেন একটু দেরিতে। চোখে তখনও ঘুম, শরীরটাও উঠতে চাইছে না। ওযু করতে করতে ঘড়ির দিকে তাকিয়ে মনে হলো, “ফরজটা পড়ে নিই, সুন্নাহ আজ থাক।”

এই “আজ থাক” কথাটা হয়তো আপনার জীবনেও এসেছে।

অথচ যে দুই রাকাতকে আমরা সময় কম থাকলে সবার আগে বাদ দেওয়ার কথা ভাবি, সেই দুই রাকাত সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “ফজরের দুই রাকাত দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে, তার চেয়েও উত্তম।”
সহিহ মুসলিম, ৭২৫।

দুনিয়া এবং দুনিয়ার সবকিছু। যে চাকরির জন্য এত চিন্তা, যে টাকার জন্য এত পরিশ্রম, যে ঘর, গাড়ি, স্বস্তি, ভবিষ্যৎ নিয়ে এত হিসাব, সব এক পাশে। আর ফজরের ফরজের আগে পড়া এই দুই রাকাত এক পাশে।

রাসূলুল্লাহ ﷺ শুধু এর ফজিলত বলেই থেমে যাননি। আয়িশা (রা.) বলেন, নফল সালাতগুলোর মধ্যে ফজরের দুই রাকাতের প্রতি নবী ﷺ সবচেয়ে বেশি যত্নবান ছিলেন।
সহিহ বুখারি, ১১৬৩; সহিহ মুসলিম, ৭২৪।

এখানে নিজের কাছে একটা প্রশ্ন করা যায়, যেটাকে রাসূলুল্লাহ ﷺ এত যত্ন করে পড়তেন, সেটাকে আমি কি শুধু “সুন্নাহ তো” ভেবে সহজে ছেড়ে দিচ্ছি?

আগামী ফজরে অ্যালার্ম বাজবে। ঘুমও থাকবে। বিছানা ছাড়তে কষ্টও হতে পারে। তখন অনেক কিছু মনে করার দরকার নেই। শুধু এই কথাটা মনে পড়ুক, এই দুই রাকাত দুনিয়া ও তার সবকিছুর চেয়েও উত্তম।

তারপর ওযু করে দাঁড়িয়ে যান। দুই রাকাত পড়ুন। অল্প সময়, কিন্তু মূল্যটা দুনিয়ার মাপে মাপার মতো নয়।

আমলটি ছোট। কিন্তু এর জন্য রাখা ফজিলত ছোট নয়।

মূল লেখা: Nahwa Ad-Deen-এর Facebook প্রকাশনা থেকে সংরক্ষিত।

ফজিলত কী · পর্ব ৪

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।