মূল লেখায় যান

Study Room লেখা

ফজিলত কী? | পর্ব ৯ — দুহার দুই রাকাত

বিষয়: · · ·

সকাল গড়িয়ে গেছে। আপনি হয়তো রান্নাঘরে, অফিসে, ক্লাসে, বাচ্চাকে নিয়ে ব্যস্ত, অথবা দিনের কাজের তালিকা সামলাচ্ছেন। এর মধ্যে নিজের শরীরটা যে সকাল থেকে আপনার জন্য কত কাজ করে যাচ্ছে, সেটা কি কখনো আলাদা করে মনে হয়?

হাত নড়ছে, পা হাঁটছে, শরীরের অস্থিসন্ধিগুলো একটার পর একটা কাজ করছে। এত কিছু আমরা ব্যবহার করছি খুব স্বাভাবিকভাবেই। কিন্তু এই নিয়ামতগুলোর জন্যও যে শোকর আদায়ের একটা সুযোগ আছে, সেটা হয়তো আমাদের মাথায় আসে না।

আবু যর (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, প্রতিদিন সকালে তোমাদের প্রত্যেকের প্রতিটি অস্থিসন্ধির পক্ষ থেকে সদকা রয়েছে। প্রতিটি তাসবিহ সদকা, প্রতিটি তাহমিদ সদকা, প্রতিটি তাহলিল সদকা, প্রতিটি তাকবির সদকা, ভালো কাজের নির্দেশ দেওয়া সদকা এবং মন্দ কাজ থেকে নিষেধ করাও সদকা। আর দুহার দুই রাকাত এসবের জন্য যথেষ্ট হয়ে যায়।
সহিহ মুসলিম, ৭২০।

এই অংশটা জানার পর দুহার দুই রাকাতকে শুধু আরেকটা নফল সালাত মনে হয় না।

সকাল থেকে যে শরীরটা আপনাকে বহন করছে, যে হাত দিয়ে কাজ করছেন, যে পায়ে হাঁটছেন, যে শক্তিটুকু নিয়ে নিজের দায়িত্বগুলো সামলাচ্ছেন, সেগুলো তো নিজের তৈরি নয়। সবই আল্লাহর দেওয়া।

আর সেই নিয়ামতের শোকরের জন্য রাসূলুল্লাহ ﷺ আমাদের এমন একটা সহজ আমল শিখিয়েছেন, দুহার দুই রাকাত।

দুহার সময় সূর্য ওঠার কিছুক্ষণ পর থেকে শুরু হয় এবং যোহরের সময় হওয়ার আগ পর্যন্ত থাকে। সাধারণভাবে সূর্যোদয়ের প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর থেকে পড়া শুরু করা যায়।

তাই কোনো সকালেই যদি একটু ফাঁকা সময় পান, দুই রাকাত পড়ে নিন। শুধু “একটা নফল পড়লাম” এই ভাবনায় নয়। মনে রাখুন, এই দুই রাকাতের মাধ্যমে আপনি নিজের শরীরের এতগুলো নিয়ামতের শোকর আদায়ের একটি সুযোগ পাচ্ছেন।

আজ যদি দুহার সময় এখনো বাকি থাকে, দুই রাকাত পড়ে নিতে পারেন। আর আগামীকাল সকালে ব্যস্ততা শুরু হওয়ার আগে একবার মনে করবেন, আজও আমার শরীর আল্লাহর কত নিয়ামত নিয়ে জেগে উঠেছে।

আমলটি ছোট। কিন্তু এর জন্য রাখা ফজিলত ছোট নয়।

মূল প্রকাশ: Nahwa Ad-Deen Facebook Page থেকে সংরক্ষিত।

ফজিলত কী · পর্ব ৯

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।