পড়তে বসেছেন। সামনে বই খোলা। ফোন silent। তবুও কিছুক্ষণ পর নিজেই screen জ্বালিয়ে দেখলেন, কিছু এসেছে কি না। আবার পড়ায় ফিরলেন। দুই মিনিট পর অন্য একটা কাজ মনে পড়ল। সেটা করতে গিয়ে আরেকটা tab খুললেন। এক ঘণ্টা পর দেখলেন, সারাক্ষণ ব্যস্ত ছিলেন ঠিকই, কিন্তু যে কাজটা নিয়ে বসেছিলেন সেটাই খুব বেশি এগোয়নি।
এমন কি আপনারও হয়?
আমরা অনেক সময় ভাবি, একসঙ্গে অনেক কাজ করছি। আসলে বেশিরভাগ সময় মনটা এক কাজ থেকে আরেক কাজে বারবার চলে যাচ্ছে। পড়া থেকে message, message থেকে email, সেখান থেকে আবার পড়া। প্রতিবার ফিরে এসে আবার ধরতে হচ্ছে, কোথায় ছিলাম, কী ভাবছিলাম।
তারপর দিনের শেষে মনে হয়, “সারাদিন এত কিছু করলাম, তবুও কিছুই যেন ঠিকমতো হলো না।”
এই অভ্যাস শুধু কাজের সময় না। পরিবারের মাঝেও হয়। কেউ সামনে বসে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, আপনি “হুম” বলছেন, কিন্তু চোখ ফোনে। একটু পরেই বুঝলেন, মানুষটা কী বলেছে সেটাই পুরোটা শোনেননি।
শরীরটা সেখানে ছিল। মনটা ছিল না।
খাবারের সময়ও ফোন। বিশ্রামের সময়ও ফোন। কাজের মাঝেও আরেক কাজ। এমনকি কখনো সালাতে দাঁড়িয়েও মাথার মধ্যে দিনের বাকি কাজগুলো একটার পর একটা চলে আসে।
সবকিছু একসঙ্গে করা সবসময় সমস্যা না। কিছু সাধারণ কাজ পাশাপাশি চলতেই পারে। সমস্যা হয় তখন, যখন দুটোই মন চায়, আর আমরা বারবার একটার মাঝখান থেকে আরেকটায় চলে যাই।
তাই সবসময় আরও দ্রুত হওয়ার দরকার নেই। কখনো দরকার শুধু যেটা করছি, কয়েক মিনিট সেটার সঙ্গেই থাকা।
কেউ কথা বলছে? একটু ফোনটা সরিয়ে রাখুন।
পড়ছেন? নতুন কাজ মনে পড়লে সঙ্গে সঙ্গে শুরু না করে লিখে রাখুন।
কোনো জরুরি কাজ করছেন? কিছু সময়ের জন্য অপ্রয়োজনীয় notification বন্ধ রাখুন।
ফোন silent রেখেও বারবার দেখতে ইচ্ছা হয়? চোখের সামনে না রাখাই হয়তো সহজ।
তবে সবার জীবন একরকম না। ছোট বাচ্চা আছে, দোকান সামলাতে হয়, customer call আসে, অসুস্থ মানুষ দেখাশোনা করতে হয়, এমন জীবনে দীর্ঘ সময় কোনো interruption ছাড়াই কাজ করা সবসময় সম্ভব না।
সেক্ষেত্রে নিজের বাস্তবতার মধ্যে যতটুকু পাওয়া যায়, ততটুকুই যথেষ্ট। দশ মিনিট পাওয়া যায়? দশ মিনিট। পাঁচ মিনিট? পাঁচ মিনিট। লক্ষ্য এই না যে কেউ ডাকবে না। লক্ষ্য হলো, যখন সুযোগ আছে, তখন নিজের মনটা অকারণে অন্যদিকে না পাঠানো।
আর সব message এর উত্তর সঙ্গে সঙ্গে দিতেও হয় না। কেউ message পাঠিয়েছে মানেই সেই মুহূর্তেই আমার মনোযোগ তার কাছে চলে যেতে হবে, এমন না। জরুরি বিষয় অবশ্যই আলাদা। কিন্তু বেশিরভাগ জিনিস কয়েক মিনিট অপেক্ষা করতে পারে।
আমাদের একটা অভ্যাস আছে, নতুন কিছু মনে পড়লেই ভয় হয় ভুলে যাব। তাই বর্তমান কাজ ছেড়ে সেটায় হাত দিই। তার চেয়ে লিখে রাখুন। একটা ছোট কাগজ বা note এ। তারপর আগের কাজটা শেষ করুন।
নিজেকে শুধু বলুন, “এটা শেষ করি, তারপর ওটা।”
খুব ছোট একটা কথা। কিন্তু বারবার বললে পার্থক্য বোঝা যায়।
আর মনোযোগের বিষয়টা শুধু কাজ শেষ করার জন্য না। মানুষকেও মন দিয়ে শোনা একটা হক। সামনে থাকা সন্তান, স্ত্রী, স্বামী, মা, বাবা বা বন্ধুর কাছে হয়তো আপনার দশ মিনিটই দরকার। কিন্তু সেই দশ মিনিটে যদি চোখ আর মন সবসময় অন্য কোথাও থাকে, তাহলে সময় দেওয়া হলেও উপস্থিত থাকা হয় না।
আজ নিজের একটা সময় খেয়াল করুন। কোথায় সবচেয়ে বেশি আপনার মন ভেঙে যায়?
পড়ার সময়?
কাজের সময়?
পরিবারের সঙ্গে বসলে?
নাকি ফোন সামনে থাকলেই?
তারপর আজ শুধু একবার চেষ্টা করুন। আপনার বাস্তবতায় যতটুকু সম্ভব, একটা ছোট সময় বেছে নিন এবং সেখানে একটাই কাজ রাখুন।
হয়তো পাঁচ মিনিট পরই অন্য কিছু করতে ইচ্ছা করবে। ফোন দেখতে মন চাইবে। নতুন কিছু মনে পড়বে।
তখন শুধু বলুন,
“এটা শেষ করি, তারপর ওটা।”
সারাদিন ব্যস্ত থাকা আর সারাদিন উপস্থিত থাকা এক জিনিস না।
জীবন যখন আমানত, তখন শুধু কত কাজ করলাম সেটাই না, যে কাজটা করছি, সেখানে আমি সত্যি ছিলাম কি না, সেটাও গুরুত্বপূর্ণ।
মন্তব্য করুন