মূল লেখায় যান

Study Room লেখা

ব্যস্ত জীবন কীভাবে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়

বিষয়: ·

তোমাকে আল্লাহ থেকে দূরে নিতে সবসময় বড় কোনো গুনাহ লাগে না। কখনো খুব ব্যস্ত একটা জীবনই যথেষ্ট।

সালাতটা একটু পরে পড়ব। কুরআন কাল থেকে শুরু করব। তাওবা করব, কিন্তু এখন না। কাজটা আগে শেষ হোক। আরেকটু ফোন দেখি। মানুষ কী বলবে, সেটাও তো ভাবতে হবে। এভাবেই দিন চলে যায়। অথচ তুমি হয়তো খারাপ মানুষ নও। আল্লাহকে ভালোবাসোও। শুধু টের পাওনি, জীবনের গুরুত্বপূর্ণ জায়গাগুলো ধীরে ধীরে অন্য কিছু দখল করে নিয়েছে।

টাকা দরকার। কাজ দরকার। পরিবার দরকার। বিশ্রামও দরকার। এগুলো হারাম নয়। কিন্তু হালাল কোনো জিনিসও যখন তোমাকে সালাত থেকে পিছিয়ে দেয়, আল্লাহর স্মরণ কমিয়ে দেয়, হৃদয়টা পুরোপুরি দখল করে নেয়, তখন সমস্যা শুরু হয়। আল্লাহ বলেন, “তোমাদের সম্পদ ও সন্তান যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে।” সূরা আল মুনাফিকুন, ৬৩:৯।

কাউকে টাকা টানে। কাউকে মানুষের প্রশংসা। কাউকে অহংকার। কেউ পুরোনো কষ্ট ছাড়তে পারে না। কেউ ভবিষ্যৎ নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তায় থাকে। কেউ অন্যের জীবন দেখতে দেখতে নিজের নিয়ামত ভুলে যায়। কারও নফস বলে, “আরেকটু আরাম করো।” কারও কোনো গোপন গুনাহ এত পরিচিত হয়ে গেছে যে এখন আর আগের মতো অপরাধবোধও জাগে না।

তারপর একসময় দেখা যায়, আগে সালাত দেরি হলে খারাপ লাগত, এখন স্বাভাবিক লাগে। আগে কয়েকদিন কুরআন না পড়লে শূন্য লাগত, এখন কয়েক সপ্তাহ কেটে যায়। কিন্তু ফোনটা কয়েক ঘণ্টা না দেখলে অস্থির লাগে। তখন নিজের কাছে একটা প্রশ্ন করা দরকার। আমি আসলে কীসের পেছনে এত দৌড়াচ্ছি?

আল্লাহ দুনিয়ার জীবনকে বর্ণনা করেছেন খেলাধুলা, বিনোদন, সাজসজ্জা, পারস্পরিক গর্ব এবং সম্পদ ও সন্তান বাড়ানোর প্রতিযোগিতা হিসেবে। তারপর একসময় সবকিছু শুকিয়ে যাওয়া ফসলের মতো শেষ হয়ে যায়। সূরা আল হাদীদ, ৫৭:২০।

দুনিয়া ছেড়ে দিতে বলা হয়নি। দুনিয়াকে হৃদয়ের মালিক বানাতে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “দুনিয়ায় এমন থাকো যেন তুমি একজন অপরিচিত ব্যক্তি অথবা পথিক।” সহিহ বুখারি, ৬৪১৬। পথিক রাস্তা ব্যবহার করে, কিন্তু রাস্তার পাশকেই নিজের গন্তব্য বানায় না।

আমাদের সমস্যাও অনেক সময় এখানেই। যেটা হাতে থাকার কথা ছিল, সেটা হৃদয়ে ঢুকে গেছে।

আজই সব ঠিক হয়ে যাবে না। কিন্তু কোন জিনিসটা তোমাকে সবচেয়ে বেশি টানছে, সেটা অন্তত চিনে ফেলো। টাকা? মানুষের প্রশংসা? ফোন? কোনো হারাম সম্পর্ক? পুরোনো কষ্ট? হিংসা? অলসতা? নফস? কোনো গোপন গুনাহ?

নিজের কাছে নামটা স্বীকার করো। তারপর সেই জায়গা থেকেই আল্লাহর দিকে ফিরতে শুরু করো। কারণ যে শান্তি তুমি এত জায়গায় খুঁজে বেড়াচ্ছ, আল্লাহ তার ঠিকানা আগেই বলে দিয়েছেন, “জেনে রেখো, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়।” সূরা আর রা‘দ, ১৩:২৮।

দুনিয়া তোমার হাতে থাকুক, সমস্যা নেই। শুধু দুনিয়া যেন তোমার হৃদয় দখল করে তোমাকে আল্লাহ থেকে দূরে না নিয়ে যায়।

মূল Facebook পোস্ট দেখুন →

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।