মূল লেখায় যান

Study Room লেখা

২০ এর দশকে কিছু জিনিস না শিখলে জীবন পরে কঠিনভাবে শেখায়

বিষয়: ·

২০ এর দশকে কিছু জিনিস না শিখলে জীবন পরে কঠিনভাবে শেখায়

বয়স বাড়ছে। পড়াশোনা শেষ হচ্ছে, চাকরি হচ্ছে, আয় শুরু হচ্ছে। বাইরে থেকে মনে হয় জীবন এগোচ্ছে। কিন্তু মাস শেষে টাকা কোথায় গেল বুঝি না। রাগের সময় এমন কথা বলে ফেলি, পরে আফসোস করি। কাউকে “না” বলতে পারি না। কোনো সমস্যা এলেই মাথা আটকে যায়। সময় আছে, তবু কাজ পড়ে থাকে। কিছু শুনলেই সত্য ধরে নিই। আবার নিজের ভবিষ্যৎ নিয়েও ঠিকমতো পরিকল্পনা নেই।

এসব খুব ছোট সমস্যা মনে হয়। কিন্তু কয়েক বছর পর এগুলোই বড় হয়ে সামনে দাঁড়ায়।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “যা তোমার উপকারে আসে, তার প্রতি যত্নবান হও, আল্লাহর সাহায্য চাও এবং অক্ষম হয়ে বসে থেকো না।”
সহিহ মুসলিম: ২৬৬৪

একজন মুসলিমের শুধু ভালো নিয়ত থাকলেই হয় না। জীবন সামলানোর যোগ্যতাও তৈরি করতে হয়।

সময় কোথায় যাচ্ছে বুঝতে শেখা দরকার। দিনের কাজ আগে থেকে ঠিক করা, প্রয়োজনীয় রান্না জানা, ঘুমের রুটিন ঠিক রাখা, জরুরি অবস্থায় basic first aid জানা, কাজ ফেলে না রাখা, মন না চাইলেও প্রয়োজনীয় কাজটা করে ফেলা। কারণ দায়িত্ব সব সময় motivation দেখে আসে না।

রাগ নিয়ন্ত্রণ করাও skill। কষ্ট পেলেই সঙ্গে সঙ্গে reply দিতে হবে না। disagreement মানেই সম্পর্ক শেষ নয়। নিজের সীমা কোথায়, কখন “না” বলতে হবে, কার সঙ্গে কতটুকু কথা বলা উচিত, একা থাকলেও নিজেকে কীভাবে সামলাতে হয়, এগুলো না জানলে অন্য মানুষ সহজেই আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে শুরু করে।

নবী ﷺ বলেছেন, “যে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে, সে ভালো কথা বলুক অথবা নীরব থাকুক।”
সহিহ বুখারি ও মুসলিম

অনেক সম্পর্ক বড় কোনো ঘটনায় ভাঙে না। কয়েক সেকেন্ডের অনিয়ন্ত্রিত কথায় ভাঙে।

আর এখনকার সময়ে একটা skill খুব জরুরি, যাচাই না করে কিছু বিশ্বাস না করা। Social media খুললেই ইসলামি বক্তব্য, স্বাস্থ্য পরামর্শ, ব্যবসার advice, খবর, মতামত। সবকিছু সত্য নয়। আল্লাহ বলেন, “যে বিষয়ে তোমার নিশ্চিত জ্ঞান নেই, তার অনুসরণ করো না।”
সূরা আল ইসরা: ৩৬

আর কোনো সংবাদ এলে যাচাই করতে বলেছেন, যাতে অজ্ঞতাবশত কারও ক্ষতি করে পরে আফসোস করতে না হয়।
সূরা আল হুজুরাত: ৬

তাই যা শুনলাম, সেটাই সঙ্গে সঙ্গে সত্য ধরে নেওয়া একজন মুসলিমের অভ্যাস হওয়া উচিত নয়।

বাস্তব জীবনেও কিছু জিনিস শেখা ছাড়া উপায় নেই। পরিষ্কারভাবে কথা বলা, দরকারি লেখা লিখতে পারা, মানুষের সঙ্গে disagreement সামলানো, অপমান না করে নসিহাহ দেওয়া, দরকষাকষি করা, নিজের privacy রক্ষা করা, সমস্যা হলে নিজে সমাধানের পথ খোঁজা। ডিগ্রি থাকতে পারে, কিন্তু এসব না জানলে অনেক জায়গায় অন্যের ওপর নির্ভর করেই থাকতে হয়।

টাকার ব্যাপারেও শুধু “কত আয় করি” জানলেই যথেষ্ট নয়। কত খরচ হচ্ছে, কোথায় অপচয় হচ্ছে, সঞ্চয় কীভাবে করতে হয়, ঋণ কীভাবে কাজ করে, বিনিয়োগের মৌলিক বিষয় কী, কোন আয় হালাল আর কোন পথে সমস্যা আছে, এগুলো জানা দরকার।

আল্লাহ তাঁর নেক বান্দাদের বৈশিষ্ট্য বলেছেন, তারা খরচে অপচয়ও করে না, কৃপণতাও করে না, বরং ভারসাম্য রাখে।
সূরা আল ফুরকান: ৬৭

আর অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করতে নিষেধ করে বৈধ ব্যবসার অনুমতি দিয়েছেন।
সূরা আন নিসা: ২৯

Financial literacy মানে শুধু বেশি টাকা বানানো নয়। হালালভাবে আয় করা, নিজের প্রয়োজন বুঝে খরচ করা, ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া এবং টাকার কারণে নিজের দ্বীন নষ্ট না করা।

আর আপনার কোনো skill থাকলে সেটাকে আয়যোগ্য করে তুলতেও শেখা দরকার। চাকরি হোক, ব্যবসা হোক, online work হোক, নিজের কোনো উপকারী দক্ষতা এমন পর্যায়ে নেওয়া ভালো, যাতে প্রয়োজন হলে আপনি হালালভাবে নিজের জন্য নতুন আয়ের পথ তৈরি করতে পারেন। সব সময় অন্য কারও সুযোগ দেওয়ার অপেক্ষায় বসে থাকতে হবে এমন নয়।

তবে এসবের মাঝেও নিজের দ্বীন সম্পর্কে অজ্ঞ থাকলে মানুষ খুব সহজেই দিক হারায়।

কী বিশ্বাস করি, কেন বিশ্বাস করি, সালাত কীভাবে শুদ্ধ হবে, হালাল হারামের মৌলিক বিধান কী, মানুষের হক কী, নিজের ওপর আল্লাহর কী অধিকার আছে, এগুলো নির্ভরযোগ্য আলেম ও নির্ভরযোগ্য উৎস থেকে শেখা দরকার।

কারণ টাকা আয় করতে শিখলাম, কিন্তু হালাল হারাম বুঝলাম না। কথা বলতে শিখলাম, কিন্তু জিহ্বা নিয়ন্ত্রণ করলাম না। ব্যবসা শিখলাম, কিন্তু মানুষের হক বুঝলাম না। তখন skill বাড়ল, কিন্তু মানুষটা ঠিক হলো না।

আর সবকিছু নিজের নিয়ন্ত্রণেও থাকবে না। কোনো সময় পরিকল্পনা ব্যর্থ হবে, কাজ হারাতে পারেন, সম্পর্ক ভাঙতে পারে, টাকা কমে যেতে পারে, এমন সমস্যাও আসবে যার সমাধান আপনার হাতে নেই।

সেই সময় শুধু stress management যথেষ্ট হয় না।

দুআ করতে জানতে হয়। আল্লাহর দিকে ফিরতে জানতে হয়। চেষ্টা করার পর ফল তাঁর হাতে ছেড়ে দিতে জানতে হয়।

এটাই তাওয়াক্কুলের জায়গা।

চেষ্টা বন্ধ করে বসে থাকা নয়। চেষ্টা করা, নিজের দায়িত্ব নেওয়া, তারপর ফল নিয়ে আল্লাহর ওপর ভরসা করা।

২০ এর দশক শুধু টাকা কামানোর প্রস্তুতির সময় নয়।

এই সময়েই ধীরে ধীরে ঠিক হয়, চাপের মধ্যে আপনি কেমন মানুষ হবেন, টাকা হাতে এলে কী করবেন, রাগলে কী বলবেন, সমস্যায় পড়লে কীভাবে ভাববেন, একা হলে কোথায় ফিরবেন এবং কোনো কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কার ওপর ভরসা করবেন।

এখন যে মানুষটাকে তৈরি করছেন, কয়েক বছর পর আপনাকেই তার সঙ্গে জীবন কাটাতে হবে।

মূল Facebook পোস্ট দেখুন →

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।