মূল লেখায় যান

Study Room লেখা

তাহাজ্জুদের মিষ্টতা | তাহাজ্জুদ আর বিতর, কোনটা কখন?

বিষয়: · · ·

তাহাজ্জুদের মিষ্টতা | তাহাজ্জুদ আর বিতর, কোনটা কখন?

অনেকেরই প্রশ্ন থাকে, তাহাজ্জুদ পড়তে চাইলে বিতর কখন পড়ব? এশার পর, নাকি তাহাজ্জুদের পরে?

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি আশঙ্কা করে শেষ রাতে উঠতে পারবে না, সে যেন রাতের প্রথম অংশেই বিতর পড়ে নেয়। আর যে শেষ রাতে উঠতে পারবে বলে আশা করে, সে যেন শেষ রাতে বিতর পড়ে। কারণ শেষ রাতের সালাত প্রত্যক্ষ করা হয় এবং সেটাই উত্তম।

সহিহ মুসলিম, ৭৫৫

অর্থাৎ আপনার যদি আশঙ্কা থাকে যে শেষ রাতে আর উঠতে পারবেন না, তাহলে বিতর আগে পড়ে নিন। আর যদি শেষ রাতে উঠতে পারবেন বলে ভালো আশা থাকে, তাহলে তাহাজ্জুদের পর বিতর পড়তে পারেন।

ধরুন, ঘুমানোর আগেই বিতর পড়ে ফেলেছেন। পরে শেষ রাতে ঘুম ভেঙে গেল। এখন কি তাহাজ্জুদ পড়া যাবে?

জি, পড়া যাবে।

আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, নবী ﷺ বিতরের পরও দুই রাকাত সালাত পড়েছেন।

সহিহ মুসলিম, ৭৩৮

তাই আগে বিতর পড়ে ফেলেছেন বলে পরে উঠে রাতের নফল সালাত পড়ার পথ বন্ধ হয়ে যায় না। উঠলে দুই রাকাত করে যতটুকু পারেন পড়তে পারেন। তবে আবার দ্বিতীয়বার বিতর পড়বেন না।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “এক রাতে দুইবার বিতর নেই।”

সুনান আবু দাউদ, ১৪৩৯

আর রাতের সালাত সম্পর্কে তিনি বলেছেন, “রাতের সালাত দুই রাকাত দুই রাকাত।”

সহিহ আল বুখারি, ৯৯০

তাই বিষয়টা খুব সহজ। শেষ রাতে উঠতে পারবেন কি না সন্দেহ থাকলে, আগে বিতর পড়ে নিন। পরে ঘুম ভেঙে গেলে চাইলে রাতের সালাত পড়ুন, কিন্তু আবার বিতর পড়বেন না।

আর যদি শেষ রাতে উঠতে পারেন, তাহলে রাতের সালাত পড়ে শেষে বিতর দিয়ে শেষ করাই উত্তম।

আগে বিতর পড়লে পরে তাহাজ্জুদ পড়া যাবে। পরে উঠে আবার বিতর পড়া যাবে না। আর শেষ রাতে উঠতে পারলে তাহাজ্জুদের পর বিতর পড়াই উত্তম।

উৎস: মূল Facebook পোস্ট

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।