মূল লেখায় যান

Study Room লেখা

তালবীনা: শোকের সময়ে একটু যত্ন

বিষয়: ·

মন খুব খারাপ হলে অনেকেরই খেতে ইচ্ছে করে না। বুকটা ভারী লাগে। কারও কথা ভালো লাগে না। তখন “সবর করো” কথাটাও কখনো খুব দূরের মনে হয়।

এমন শোক ও অসুস্থতার সময়ে আয়িশা রা. তালবীনা তৈরি করাতেন। তিনি রাসূলুল্লাহ ﷺ কে বলতে শুনেছেন, “তালবীনা রোগীর হৃদয়কে স্বস্তি দেয় এবং তার কিছু দুঃখ লাঘব করে।” সহিহ বুখারি, ৫৪১৭, ৫৬৮৯।

এখানে একটা বিষয় খুব সুন্দর। বলা হয়নি, সব কষ্ট চলে যাবে। বলা হয়েছে, কিছু দুঃখ লাঘব করে।

তালবীনা যবের আটা বা ভুসি দিয়ে তৈরি পাতলা জাউজাতীয় খাবার। চাইলে দুধ বা মধুও যোগ করা যায়। আধুনিক পুষ্টিবিজ্ঞানে যবের দ্রবণীয় আঁশের উপকারিতা স্বীকৃত, আর তালবীনা নিয়ে ছোট একটি মানব গবেষণায় mood ও stress এ উন্নতির ইঙ্গিতও পাওয়া গেছে। তবে এটাকে depression এর ওষুধ বা মানসিক রোগের চিকিৎসার বিকল্প বলা ঠিক নয়।

আমরা কষ্টে থাকা মানুষকে অনেক সময় দ্রুত ঠিক করে দিতে চাই। উপদেশ দিই। শক্ত হতে বলি। কখনো প্রয়োজনের আগেই অনেক কথা বলে ফেলি।

কিন্তু ভেঙে পড়া মানুষ সবসময় কথা চায় না। কখনো চায় কেউ পাশে বসুক। তার কথা শুনুক। দু‘আ করুক। একটু যত্ন করুক।

তালবীনা সেই যত্নের একটি সুন্দর সুন্নাহর স্মৃতি।

কারও শোক এক বাটি খাবারে মুছে যাবে না। কিন্তু কষ্টের সময়ে যত্ন করে তার সামনে এক বাটি তালবীনা রেখে দেওয়া, তার পাশে বসা, তার জন্য দু‘আ করা, এগুলোও মমতার আমল।

কখনো মানুষকে ঠিক করার আগে, মানুষটার পাশে থাকা দরকার।

মূল Facebook পোস্ট: Nahwa Ad-Deen

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।