মূল লেখায় যান

Study Room লেখা

তাহাজ্জুদের মিষ্টতা | তাহাজ্জুদের জন্য উঠতে পারছেন না?

বিষয়: · · ·

তাহাজ্জুদের মিষ্টতা | তাহাজ্জুদের জন্য উঠতে পারছেন না?

রাতে ঘুমানোর আগে ঠিক করলেন, আজ উঠব। অ্যালার্মও দিলেন। সকালে চোখ খুলে দেখলেন ফজরের সময় হয়ে গেছে। প্রথম যে কথাটা মাথায় আসে, “আবার পারলাম না।” এভাবে কয়েকদিন হলে মনে হতে পারে, “হয়তো তাহাজ্জুদ আমার জন্য না।”

এই জায়গায় নিজেকে নিয়ে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেবেন না।

রাসূলুল্লাহ ﷺ জানিয়েছেন, কেউ রাতে উঠে সালাত পড়ার নিয়ত করে ঘুমাতে গেল, কিন্তু ঘুম তাকে সকাল পর্যন্ত আচ্ছন্ন করে রাখল, তাহলে তার নিয়ত অনুযায়ী সওয়াব লেখা হয় এবং তার সেই ঘুম তার রবের পক্ষ থেকে তার জন্য সদকা হয়।

সুনান আন নাসাঈ, ১৭৮৭

অর্থাৎ সত্যিই উঠার নিয়ত ছিল, চেষ্টা ছিল, কিন্তু ঘুমের কারণে উঠতে পারেননি, এমন মানুষের জন্য হাদিসে সান্ত্বনা আছে। তবে এর অর্থ এই নয় যে চেষ্টা না করেও শুধু নিয়তের ওপর ভরসা করব।

রাসূলুল্লাহ ﷺ আরেকটি বাস্তবতার কথা জানিয়েছেন। মানুষ ঘুমালে শয়তান তার মাথার পেছনে তিনটি গিঁট দেয় এবং বলে, রাত অনেক দীর্ঘ, ঘুমাও। মানুষ জেগে আল্লাহকে স্মরণ করলে একটি গিঁট খুলে যায়, ওযু করলে আরেকটি, সালাত পড়লে তৃতীয়টিও খুলে যায়। তখন সে সকাল করে প্রাণবন্ত ও ভালো মনে।

সহিহ আল বুখারি, ১১৪২

তাই অ্যালার্ম বাজার পর বিছানায় শুয়ে নিজের সঙ্গে অনেকক্ষণ কথা বলতে থাকলে আবার ঘুমিয়ে পড়া খুব সহজ। চোখ খুললে আল্লাহকে স্মরণ করুন, উঠে বসুন, তারপর ওযুর দিকে যান।

আর যদি নিয়মিত উঠতে চান, ঘুমানোর সময়টাও একটু গুছাতে হবে। খুব দেরিতে ঘুমিয়ে প্রতিদিন শেষ রাতে সহজে ওঠা সবার পক্ষে সম্ভব হয় না।

তবে সব রাতও এক রকম নয়। কখনো কাজের ক্লান্তি থাকবে, কখনো শরীর খারাপ থাকবে, কারও ছোট বাচ্চা রাতে ঘুমাতে দেবে না। আবার কোনোদিন বাস্তব কোনো কারণ না থাকলেও নিজের অলসতার কাছে হেরে যাবেন। এসব এক জিনিস নয়।

তাই যেদিন উঠতে পারেননি, আগে দেখুন কারণটা কী ছিল। সত্যিই শরীর ভেঙে পড়েছিল, নাকি অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়েছেন। নিজের অবস্থাটা সৎভাবে দেখলেই পরের রাতের জন্য কী বদলাতে হবে বুঝতে পারবেন।

এক রাত তাহাজ্জুদ মিস হওয়া মানে এই নয় যে আল্লাহ আপনাকে চান না, বা আপনার জন্য এই পথ বন্ধ হয়ে গেছে। এমন সিদ্ধান্তে যাওয়ার কোনো ভিত্তি নেই।

আজ উঠতে পারেননি বলে কালকের অ্যালার্মটা বন্ধ করে দেবেন না। আবার চেষ্টা করুন।

কারণ তাহাজ্জুদের অভ্যাস তৈরি হতে সময় লাগতে পারে। কোনো রাত ভালো যাবে, কোনো রাত যাবে না। কিন্তু না উঠতে পারার কষ্ট যেন আপনাকে পুরোপুরি ছেড়ে দেওয়ার দিকে না নিয়ে যায়।

মূল Facebook পোস্ট দেখুন →

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।