মূল লেখায় যান

Study Room লেখা

ফরজ গোসল কীভাবে করলে সহিহ হবে?

বিষয়: · · ·

ফরজ গোসল কীভাবে করলে সহিহ হবে?

শাওয়ারের নিচে দাঁড়ালেন। মাথা থেকে পা পর্যন্ত শরীর ভিজল। গোসলও শেষ। কিন্তু প্রশ্ন হলো, এতেই কি ফরজ গোসল সম্পূর্ণ হয়ে গেল?

হানাফি ফিকহ অনুযায়ী ফরজ গোসল সহিহ হওয়ার জন্য তিনটি বিষয় অবশ্যই হতে হবে। পুরো মুখের ভেতরে পানি পৌঁছাতে হবে, নাকের ভেতরে পানি পৌঁছাতে হবে এবং পুরো শরীর ধুতে হবে।

তাই শুধু মাথা আর শরীরে পানি ঢেলে বের হয়ে এলেন, কিন্তু মুখ ও নাকে পানি দিলেন না, তাহলে হানাফি ফিকহ অনুযায়ী ফরজ গোসল সম্পূর্ণ হবে না।

পুরো শরীর ধোয়ার অর্থ হলো, শরীরের যে অংশে স্বাভাবিকভাবে পানি পৌঁছানো সম্ভব সেখানে পানি পৌঁছানো। চুলের গোড়া, নাভি, শরীরের ভাঁজ বা এমন কোনো জায়গা যেন শুকনা না থাকে যেটা সহজেই চোখ এড়িয়ে যায়।

তবে এটাকে কঠিন বানানোরও প্রয়োজন নেই। গোসলের পর দাঁড়িয়ে প্রতিটি জায়গা বারবার পরীক্ষা করতে হবে না। স্বাভাবিকভাবে ভালোভাবে গোসল করুন এবং যেখানে পানি পৌঁছানো দরকার সেখানে পানি পৌঁছান।

ত্বক বা নখের ওপর এমন কিছু থাকলে যা সত্যিই পানি পৌঁছাতে বাধা দেয়, সেটা সরাতে হবে। কারণ উপর দিয়ে পানি চলে গেলেও যদি প্রয়োজনীয় জায়গায় পানি না পৌঁছে, তাহলে ধোয়া সম্পন্ন হলো না।

আরেকটা বিষয় অনেকের জানা থাকে না। হানাফি ফিকহে গোসল সহিহ হওয়ার জন্য নিয়ত ফরজ নয়। অর্থাৎ ফরজ গোসলের প্রয়োজন ছিল, আপনি সাধারণ shower নিয়েছেন, কিন্তু মুখ, নাক এবং পুরো শরীরে ঠিকভাবে পানি পৌঁছেছে, তাহলে গোসল সহিহ হতে পারে। তবে আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র হওয়ার নিয়ত করা সুন্নাহ এবং একজন মুসলিমের সেটাই করা উচিত।

এখন আরেকটা পরিচিত প্রশ্ন, গোসলের পর নামাজ পড়তে আবার আলাদা করে ওযু করতে হবে কি?

ফরজ গোসল ঠিকভাবে সম্পন্ন হলে হানাফি ফিকহ অনুযায়ী আলাদা করে নতুন ওযু করা জরুরি নয়, যদি গোসলের মধ্যে বা পরে ওযু ভাঙার কোনো কারণ না ঘটে। তবে রাসূলুল্লাহ ﷺ এর পূর্ণ গোসলের পদ্ধতিতে শুরুতেই ওযু করার আমল রয়েছে।

তাই ফরজ গোসল মানে শুধু শরীর ভিজিয়ে নেওয়া নয়। মুখ, নাক এবং পুরো শরীরে প্রয়োজনীয়ভাবে পানি পৌঁছানো নিশ্চিত করতে হবে।

এটুকু ঠিক থাকলে গোসলের ফরজ অংশ সম্পন্ন হবে। আর ফরজের বাইরে রাসূলুল্লাহ ﷺ কীভাবে পূর্ণাঙ্গভাবে গোসল করতেন, সেটারও সুন্দর একটি পদ্ধতি আছে।

ইনশাআল্লাহ, পরের পর্বে দেখব, সুন্নাহ অনুযায়ী পূর্ণ গোসল কীভাবে করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত?

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।