মূল লেখায় যান

Study Room লেখা

দিনটা ব্যস্ত, তবু কাজ এগোয় না?

বিষয়: ·

সকালে চোখ খুলেই ফোনটা হাতে নিলেন। “একটু দেখি” বলতে বলতে notification, message, reel। তারপর তাড়াহুড়া করে দিনের কাজ শুরু। দুপুরে মনে হলো, অনেক কিছুই করছেন। রাতে এসে দেখলেন, ক্লান্ত ঠিকই হয়েছেন, কিন্তু যেটা সত্যিই গুরুত্বপূর্ণ ছিল, সেটাই হয়নি।

অনেক সময় আমাদের সময় কম থাকে না। সময়টা শুরু থেকেই ছড়িয়ে যায়।

১. ঘুম থেকে উঠেই ফোন ধরবেন না।
দিনের প্রথম কয়েক মিনিট অন্য মানুষের জীবন দিয়ে শুরু না করে নিজের রবের দিকে ফিরুন। ওযু, সালাহ, আযকার, কিছু কুরআন। তারপর প্রয়োজন হলে ফোন। সকালটা যদি শুরুতেই ফোন নিয়ে নেয়, সারাদিন মনকে আবার নিজের কাজে ফেরাতে হয়।

২. সালাহকে কাজের পরে রাখবেন না। কাজকে সালাহর সময় ধরে সাজান।
আমরা প্রায়ই বলি, “এই কাজটা শেষ করি, তারপর নামাজ পড়ব।” তারপর আরেকটা কাজ আসে, একটা call আসে, সময় চলে যায়। বরং ঠিক করুন, যোহরের আগে এই কাজটা শেষ করব, আসরের পর পরের কাজটা ধরব। সালাহ দিনের মাঝখানে বাধা নয়। বরং দিনকে থামিয়ে আবার ঠিক জায়গায় দাঁড় করায়।

৩. সকালে তিনটা গুরুত্বপূর্ণ কাজ লিখুন।
বিশটা task লিখে লাভ নেই, যদি রাত পর্যন্ত সবচেয়ে জরুরি কাজটাই পড়ে থাকে। নিজেকে শুধু এই প্রশ্ন করুন, আজ কোন তিনটা কাজ শেষ হলে দিনটা সত্যিই কাজে গেল বলে মনে হবে? আগে সেগুলো করুন। ছোট জরুরি নয় এমন কাজ পরে আসুক।

৪. যে সময়গুলো চুপচাপ হারিয়ে যায়, সেগুলো খেয়াল করুন।
যাতায়াত, রান্না, অপেক্ষা, ঘর গুছানো। সব সময় কিছু শুনতেই হবে এমন নয়। চুপ থাকাও দরকার। কিন্তু যে সময়টা এমনিতেই অকারণে scrolling এ চলে যায়, তার কিছুটা কুরআন শুনতে, যিকির করতে বা উপকারী কিছু শেখায় ব্যবহার করা যায়।

৫. ঘুম কেটে কাজ বাড়ানোকে সাফল্য ভাববেন না।
রাত জেগে একটা কাজ শেষ করলেন, কিন্তু পরদিন ফজরে উঠতে কষ্ট হলো, মাথা ভার, মেজাজ খারাপ, কাজে মন বসছে না। তাহলে আপনি সময় বাড়াননি। পরের দিনের শক্তিটা আগেই খরচ করে ফেলেছেন। রাসূল ﷺ আমাদের শিখিয়েছেন, শরীরেরও আমাদের ওপর হক আছে।

আর এই সবকিছুর আগে একটা জিনিস ঠিক করুন।

নিয়ত।

আপনি পড়ছেন কেন? কাজ করছেন কেন? ব্যবসা করছেন কেন? পরিবারকে সময় দিচ্ছেন কেন? হালাল রিজিক, পরিবারের দায়িত্ব, উপকারী কিছু শেখা, মানুষের উপকার এবং আল্লাহর দেওয়া দায়িত্ব ঠিকভাবে পালনের নিয়ত থাকলে সাধারণ কাজও অন্য অর্থ পায়।

রাসূল ﷺ বলেছেন, আমল নিয়তের ওপর নির্ভরশীল।

তাই আগামীকাল একসাথে পুরো জীবন বদলানোর চেষ্টা না করলেও হবে। শুধু তিনটা কাজ করুন।

সকালে ফোন একটু পরে ধরুন।
সালাহর সময় আগে ঠিক করুন।
দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা কাজ লিখুন।

তারপর রাতে নিজেকে জিজ্ঞেস করুন,

“আজ সত্যিই আমার সময় কম ছিল, নাকি দিনের ভালো সময়গুলো আমি আগেই অন্য কিছুকে দিয়ে দিয়েছি?”

সূরা আন নিসা, ৪:১০৩
সহিহ বুখারি, হাদিস ১
সহিহ বুখারি, হাদিস ৫১৯৯

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।