মূল লেখায় যান

Study Room লেখা

গুনাহ করার পর আপনি কী করেন?

বিষয়: ·

গুনাহ করার পর আপনি কী করেন?
নামাজে দাঁড়াতে লজ্জা লাগে। কুরআন খুলতে অস্বস্তি হয়। দু‘আ করতে গেলেই মনে হয়, “এত কিছু করার পর আবার কোন মুখে আল্লাহর কাছে চাইব?”
ঠিক এই জায়গায় কুরআনের একটি শব্দ থামিয়ে দেয়—
فَفِرُّوا إِلَى اللَّهِ
“তোমরা আল্লাহর দিকে পালাও।”
—সূরা আয-যারিয়াত, ৫১:৫০

খেয়াল করুন, বলা হয়েছে পালাও।
কারণ গুনাহ করার পর আমাদের স্বাভাবিক প্রবণতা হয় দূরে সরে যাওয়া। সালাত পিছিয়ে যায়, দু‘আ কমে যায়, কুরআন থেকে দূরত্ব বাড়ে। মনে হয়, আগে নিজেকে একটু ঠিক করি, তারপর আল্লাহর কাছে ফিরব।
কিন্তু নিজেকে ঠিক করার জায়গাটাই তো আল্লাহর কাছে।
তাফসিরে এই “পালানো”কে ব্যাখ্যা করা হয়েছে আল্লাহর শাস্তি থেকে তাঁর রহমতের দিকে, তাঁর অবাধ্যতা থেকে তাঁর আনুগত্যের দিকে ফিরে আসা হিসেবে।
অর্থাৎ আপনি গুনাহ করেছেন বলেই আল্লাহ থেকে পালাবেন না। গুনাহ নিয়েই আল্লাহর দিকে পালাবেন—যাতে সেই গুনাহ থেকে বের হতে পারেন।

আল্লাহ নিজেই বলেছেন,
“হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি সীমালঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।”
—সূরা আয-যুমার, ৩৯:৫৩

তবে ফিরে আসা শুধু আবেগের নাম নয়। ভুলটা ছেড়ে দিতে হবে। অনুতপ্ত হতে হবে। ক্ষমা চাইতে হবে। আবার সেই পথে না ফেরার সিদ্ধান্ত নিতে হবে। কারও হক নষ্ট করে থাকলে সেটাও ঠিক করতে হবে।
আজ হয়তো আপনার এমন কোনো গুনাহ আছে, যেটা মনে পড়লেই নিজের কাছেই নিজেকে ছোট লাগে। হয়তো বহুবার তাওবা করে আবারও পড়ে গেছেন।
তারপরও একটা কথা মনে রাখুন—
আপনার গুনাহ আপনাকে আল্লাহ থেকে দূরে সরানোর কারণ হয়ে না যাক। বরং সেটাই হোক ফিরে আসার কারণ।
পড়ে গেলে পড়ে থাকবেন না। লজ্জায় দরজা থেকে সরে যাবেন না।
গুনাহ থেকে পালান।
আল্লাহ থেকে নয়।
আল্লাহর দিকেই পালান।

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।