মূল লেখায় যান

Study Room লেখা

আমার এই ছোট্ট মাথায় একটা বিষয় কিছুতেই ঢোকে না ভাই!

বিষয়: ·

আমার এই ছোট্ট মাথায় একটা বিষয় কিছুতেই ঢোকে না ভাই!

শীতকাল এলেই গ্রামে গ্রামে ওয়াজের মৌসুম শুরু হয়। বিশাল প্যান্ডেল, আলোকসজ্জা, মাইক, ক্যামেরা, ইউটিউব লাইভ! সব মিলিয়ে এলাহি আয়োজন।

মাশাআল্লাহ, খুব ভালো কথা! কিন্তু আমার পিচ্চি ব্রেইনে একটা প্রশ্ন ঘুরপাক খায়।

গ্রামের অনেক মানুষ এখনো ঠিকমতো অজু করতে জানেন না, শুদ্ধভাবে সালাত পড়তে জানেন না। সালাতে কী পড়ছেন, কেন পড়ছেন, আল্লাহর সঙ্গে সম্পর্কটা কীভাবে গভীর করবেন, এসবও অনেকে জানেন না।

অথচ ওয়াজে গিয়ে শুনছেন কে কোথায় কী করেছিল, কার সঙ্গে কী হয়েছিল, কত আশ্চর্য ঘটনা ঘটেছিল!

ভাই, ঘটনাগুলো অবশ্যই শিক্ষণীয় হতে পারে। কিন্তু যে মানুষটা এখনো সালাতটাই ঠিকমতো শিখতে পারেননি, তাঁকে আগে সালাতটা শেখালে ক্ষতি কী?

আরেকটা বিষয়!

মঞ্চে ক্যামেরা আছে, লাইভ আছে, ভিডিও এডিটর আছে, ইউটিউবের থাম্বনেইলও তৈরি হবে।

কিন্তু ওয়াজ শেষে গ্রামের মানুষগুলো আসলে কী শিখে বাড়ি ফিরলেন, সেটার খবর কে রাখবে?

ওয়াজ শেষ। বক্তা ভাইরাল। ভিডিওতে লাখ লাখ ভিউ। কিন্তু গ্রামের যে মানুষটা গতকালও ভুলভাবে সালাত পড়তেন, আজও তিনি সেভাবেই পড়ছেন!

তাহলে লাভটা কার হলো?

সব বক্তার কথা বলছি না। অনেক আলেম সত্যিই মানুষকে দ্বীন শেখানোর জন্য পরিশ্রম করেন। আল্লাহ তাঁদের উত্তম প্রতিদান দিন।

কিন্তু কিছু আয়োজন দেখে মনে হয়, গ্রামের মানুষ সামনে বসে আছেন ঠিকই, আসল ওয়াজটা হচ্ছে ক্যামেরার ওপাশের দর্শকদের জন্য!

ভাই, ইউটিউবের জন্য ওয়াজ করতে চাইলে ঘরে বসেও করতে পারেন। গ্রামের সহজ-সরল মানুষগুলোকে শুধু ভিডিওর দর্শক বানাবেন না।

তাঁদের একটু শেখান, কীভাবে অজু করতে হয়, সালাত পড়তে হয়, আল্লাহর কাছে তাওবা করতে হয়, কীভাবে নিজের সংসার আর দৈনন্দিন জীবনে দ্বীন মেনে চলতে হয়।

মুজিজা শুনাবেন, ইতিহাস শুনাবেন, গল্পও বলবেন। কিন্তু ফরজ ইলমটা যেন গল্পের ভিড়ে হারিয়ে না যায়।

কারণ ওয়াজের সফলতা বক্তা কতটা ভাইরাল হলেন, সেটা নয়। শ্রোতা কতটা শিখলেন, সেটাই আসল।

আর হ্যাঁ, একটা ছোট্ট অনুরোধ!

মাইক টেস্ট, ক্যামেরা টেস্ট, সাউন্ড টেস্ট তো অনেক হলো।

এবার একটু দেখেন, যাঁদের জন্য এত আয়োজন, তাঁদের দ্বীনের বেসিকটা ঠিক আছে তো?

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।