দুই পরীক্ষার মাঝে কয়েকদিন ছুটি আমার। ভাবছিলাম দুই দিন একটু রেস্ট নিই, শেষদিন ভালো করে পড়ে কাভার করে দেব। কিন্তু শেষদিনে এসে সকাল থেকে জ্বর, সর্দি, মাথাব্যথা সব একসাথে। পড়তেই পারছি না।
আমরা অনেকেই আছি যারা মনে করি একদিন আল্লাহর কাছে তাওবা করে ভালো হয়ে যাব, একদিন দাড়ি রেখে নামাজ ধরব, একদিন……! সেই একদিন আপনি হয়ত আসলেই চাইবেন কিন্তু সামর্থ্য থাকবে কিনা কিংবা সময় পাবেন কিনা সেটার নিশ্চয়তা আপনাকে কে দেবে? তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, পাঁচটি জিনিস ফুরাবার আগেই পাঁচটি জিনিসের ফায়দা হাসিল করে নাও,
– তোমার যৌবন, সেটা বৃদ্ধ বয়সে পতিত হওয়ার আগে।
-তোমার স্বাস্থ্য, সেটা রোগাক্রান্ত হওয়ার আগে।
-তোমার সম্পদ, দারিদ্র্যতায় নিমজ্জিত হওয়ার আগে।
-তোমার অবসর, ব্যস্ততায় ডুবে যাওয়ার আগে।
-আর তোমার জীবন, মৃত্যু আসার আগে।
আর যারা সবুকিছুকে সেই “একদিন” এর জন্য তুলে রাখেন তারা কোনদিন কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় সদ্য কবরস্থ করা নতুন কবরগুলো খেয়াল করবেন। এই মানুষগুলোও ভেবেছিল, একদিন ভালো হয়ে যাবে, একদিন আল্লাহর কাছে তাওবা করে নেবে, একদিন জোরেশোরে নামাজ শুরু করবে। তাদের সেই একদিন হয়ত আর কোনদিন আসেনি, এসেছে মৃত্যু।
Copied
মন্তব্য করুন