NAHWA AD-DEEN · পাঠকের মন্তব্য
Nahwa Ad-Deen-এর কাজ এবং লেখা নিয়ে মন্তব্য
আমাদের লেখা, বই, কোর্স ও উদ্যোগ মানুষের জীবনে কেমন লাগছে—সেটা আমাদের নিজেদের ভাষায় নয়, পাঠকের নিজের কথায় এখানে রাখা হবে।
সত্যি বলতে সমসাময়িক বিষয় আপনাদের পেইজে দেন তাতে আমার মতো অনেক মানুষেরই অনেক উপকার আপনাদের জন্য অনেক দোয়া রইলো আপনারা আরো এগিয়ে যান
এটা আমার সাথে পুরা মিল😢😢 আল্লাহ আমাকে মাফ করুক আল্লাহুম্মা মাগফিরলি 😢😭
মানে কি? কালকে বিকালে আমার বড় বোনের সাথে বসে আমরা আলোচনা করছিলাম যে আমাদের ছোট বোনকে নিয়ে সঠিক শিক্ষা দিতে আমাদের কি কি করা উচিত।বা সামনে কেমন দিন আসছে।ওকে কীভাবে সেফ করা যায়।আর এখন আজকে এই পোস্ট। না মানে আপনার কি কোনো লিংক আছে আমার সাথে? আমি বুঝি না।আল্লাহ আমার সব সমস্যার সমাধানের দায়িত্ব আপনাকে দিয়ে দিলো নাকি.? মাথা কাজ করে না। যাই হোক।অনেক অনেক বারাকা দান করুন আল্লাহ, আপনার কাজে।আর আপনার সব চাওয়া আল্লাহ এভাবেই ভাবার আগেই পূর্ণ করে দেক।আমিন🙌
পোস্ট পড়েই নিজেকে অনেক হালকা অনুভব হচ্ছে❤️ আল্লাহ আমাদের সকল নেক আমল ও ইচ্ছা পূরণ করুন। আমিন
আপনাদের পোস্ট গুলো আমাদেরকে দ্বীনের পথে অনেক অনেক অনুপ্রেরণা যোগায়।
আপনাদের প্রত্যেকটা পোস্ট অনেক দীর্ঘ এগুলোকে আরও সংক্ষিপ্ত করা যায় কিনা!?
সোশ্যাল মিডিয়ায় অনেক ইসলামি ও দ্বীন প্রচার ও ফ্রি বই বিতরণের ফেইজ দেখি কিন্তু আমার কাছে Nahwa Ad-Den ফেইজটি সবার থেকে সেরা মনে হয়, আল্লাহ তা’আলা এই ফেইজটিকে যেন মানুষের হেদায়েতের জন্য কবুল করেন।
আসসালামু আলাইকুম। এই পেইজে কোরআন হিফজ করার একটা সুন্দর নিয়ম দেখিয়ে দিয়েছে। যা খুবই সুন্দর একটি উপস্থাপনা।
মা শা আল্লাহ অসাধারণ লিখেন এই পেইজের এডমিন। আল্লাহ তা’লা ওনার ইলমে বারাকাহ দান করুন। আমীন ☝️🙌❤️
মা শা আল্লাহ। আমার দেখা কুরআন সুন্নাহর আলোকে দেওয়া অসংখ্য সুন্দর কিছু লেখনী, যা আসলেই অনেক শিক্ষণীয় এবং দৃষ্টিনন্দন ও বটে। পোস্ট দীর্ঘ হলেও পড়ার আগ্রহ তৈরি হয়। আলহামদুলিল্লাহ আমি ফ্রেন্ড লিস্ট এর সকল মুসলিম বোনদের ইনভাইট করেছি। যিনি/যাঁরা এইসব কাজের সাথে যুক্ত আছেন আল্লাহ সুবহানাহু তায়ালা তার/তাদের এসব কাজ কবুল করুক এবং দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দিক। আমিন।
অসাধারণ পেইজ… কিভাবে আমার সামনে পড়ল জানিনা… মনে খুব গেঁথে যায় লিখনি গুলি…. মাশাল্লাহ জাযাকাল্লাহ…. আল্লাহ আমাদের আখিরাতের হিসাব হতে মুক্তি দান করুন আমিন
মহান আল্লাহ তায়ালা ওই ব্যক্তিকে ভালো রাখুক এবং নেক হায়াত দারাজ করুক যিনি এত সুন্দর কথা সবার সামনে ফুটিয়ে তোলে। এই পেইজটা রেন্ডম এসেছিল কোনো এক পোস্টের মাধ্যমে, পেইজে ঢুকে পড়লাম প্রত্যেকটা লেখা। আমি অন্য কোনো পেইজে এরকম ভাবে রিয়ালিটির সাথে ইসলামিক ভাবে বুঝাতে দেখি নি। মহান আল্লাহ আপনাদের উত্তম জাযা দান করুক।
এতো কষ্টের মাঝে আল্লাহর উপর ভরসা হারাতে চাই না তবুও কেন জানি না হতাশ হয়ে পড়ি কিন্তু যখনই এই গ্রুপের পোস্টগুলো পড়া শুরু করলাম তখনই সব কষ্ট ভুলে গেলাম। আলহামদুলিল্লাহ এখন নিজেকে অনেক ভালো করে বুঝাতে পারি যে এই দুনিয়ায় আমি একা নই আমার সৃষ্টিকর্তা, আমার অভিভাবক একজন রয়েছেন। তিনি হলেন মহান আল্লাহ তা’য়ালা।
আলহামদুলিল্লাহ! ❤️ এই গ্রুপে প্রথম যুক্ত হলাম আর এসেই আমি প্রথম বইটি হাতে পেলাম। সত্যিই অনেক ভালো লাগছে। এমন উদ্যোগ খুব কমই দেখা যায়, যেখানে সম্পূর্ণ ফ্রি বই দিয়ে মানুষকে উপকৃত করা হয়। এই পেজের ভাইকে আন্তরিক ধন্যবাদ ও দোয়া। আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত দান করুন, সুস্থ রাখুন এবং এই সুন্দর উদ্যোগ যেন দীর্ঘদিন ধরে অব্যাহত থাকে। যারা এখনো এই পেজ থেকে বই নেননি, তারা নিশ্চিন্তে নিতে পারেন। আমার অভিজ্ঞতা সত্যিই খুব ভালো। অনেক অনেক শুভকামনা রইল। 🌸📚
এক পরিচিত বোনের মাধ্যমে গত মাসে Nahwa ad Deen-এর পেইজ ও গ্রুপের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। উনাদের বই-কেন্দ্রিক কার্যক্রমগুলো আমার খুবই ভালো লাগে। যেসব বোনের বই কেনার সামর্থ্য নেই, তারাও যেন বিনামূল্যে বই পড়তে পারেন—সে সুব্যবস্থাও রয়েছে। আবার মাঝেমধ্যে অনেককে পছন্দের বইও হাদিয়া দেওয়া হয়। যিলহজ্জ মাসের গুরুত্বপূর্ণ সময়টুকু যেন আমলে রূপান্তরিত করা যায়, সে উদ্দেশ্যে কয়েকজনের কাছে যিলহজ্জের আমল ডায়েরি বইটি পৌঁছে দিয়েছেন। যারা বইটি পাননি, তাদেরও আমলের প্রতি উৎসাহিত করতে যারা সহযোগিতা করেছেন, তাঁদের পুরস্কৃত করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমিও পুরস্কার হিসেবে নিজের পছন্দের নূরের পর্বত থেকে সবুজ গম্বুজ বইটি পেয়েছি। আল্লাহ তাঁদের উত্তম প্রতিদান দান করুন, তাঁদের সুন্দর কাজগুলো কবুল করুন এবং সময়, সম্পদ ও নেক ইচ্ছায় বারাকাহ দান করুন। আমিন
সোশ্যাল মিডিয়ায় অনেক প্লাটফর্ম রয়েছে যারা ইলম চর্চা বা দ্বীনের আলো ছড়িয়ে দিচ্ছে প্রতিনিয়ত। NahWa Ad Deen ও খুব অল্প সময়ে খুব জনপ্রিয় একটি প্লাটফর্ম হয়ে উঠেছে। বিনামূল্যে বই বিতরণ, উপকারী কিছু কোর্স, বিভিন্ন প্রতিযোগিতা যা সব কিছুই আমার উপকারী মনে হয়েছে। অনেক অনেক দোয়া রইল যেন সামনে আরও ভালো ভালো কোর্স আসে যা আমাদের জীবনে দ্বীনের জ্ঞানকে বহু গুণে বাড়িয়ে দেবে।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক সপ্তাহের সীরাত প্রতিযোগিতায় দ্বিতীয় বিজয়ী হয়ে আমি হাদিয়া হিসেবে দুরূদ মাখা সবুজ চিঠি বইটি পেয়ে অনেক খুশি।
মা শা আল্লাহ্।আমার দেখা কুরআন সুন্নাহর আলোকে দেওয়া অসম্ভব সুন্দর কিছু লেখনী ,যা আসলেই অনেক শিক্ষণীয় এবং দৃষ্টিনন্দন ও বটে। পোস্ট দীর্ঘ হলেও পড়ার আগ্রহ তৈরি হয়। আলহামদুলিল্লাহ আমি ফ্রেন্ড লিস্ট এর সকল মুসলিম বোনদের ইনভাইট করেছি । যিনি/ যাঁরা এইসব কাজের সাথে যুক্ত আছেন আল্লাহ্ সুবহানাহু তায়ালা তার/তাদের এসব কাজ কবুল করুক এবং দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দিক। আমিন।
আপনারা প্রচার করেন এইভাবে যে একজন রাক্বী যেনো হাফেজ আলেম বা মুফতি হয় এমন রাক্বীর থেকে যেনো রোগীরা চিকিৎসা গ্রহন করে। কারন হাফেজ আলেম বা মুফতী রাক্বীদের থেকে চিকিৎসা নিলে এটা উত্তম হয়, আর প্রচারনাও হওয়া উচিৎ উত্তম।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক সপ্তাহের সীরাত প্রতিযোগিতায় দ্বিতীয় বিজয়ী হয়ে আমি হাদিয়া হিসেবে দুরুদ মাখা সবুজ চিঠি বইটি পেয়ে অনেক খুশ।
এক পরিচিত বোনের মাধ্যমে গত মাসে Nahwa ad Deen-এর পেইজ ও গ্রুপের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। উনাদের বই–কেন্দ্রিক কার্যক্রমগুলো আমার খুবই ভালো লাগে। যেসব বোনের বই কেনার সামর্থ্য নেই, তারাও যেন বিনামূল্যে বই পড়তে পারেন—সে সুব্যবস্থাও রয়েছে। আবার মাঝেমধ্যে অনেককে পছন্দের বইও হাদিয়া দেওয়া হয়। যিলহজ্জ মাসের গুরুত্বপূর্ণ সময়টুকু যেন আমলে রূপান্তরিত করা যায়, সে উদ্দেশ্যে কয়েকজনের কাছে যিলহজ্জের আমল ডায়েরি বইটি পৌঁছে দিয়েছেন। যারা বইটি পাননি, তাদেরও আমলের প্রতি উৎসাহিত করতে যারা সহযোগিতা করেছেন, তাঁদের পুরস্কৃত করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমিও পুরস্কার হিসেবে নিজের পছন্দের নূরের পর্বত থেকে সবুজ গম্বুজ বইটি পেয়েছি। আল্লাহ তাঁদের উত্তম প্রতিদান দান করুন, তাঁদের সুন্দর কাজগুলো কবুল করুন এবং সময়, সম্পদ ও নেক ইচ্ছায় বারাকাহ দান করুন। আমিন
হঠাৎ ই দেখলাম একটা পোস্ট। কৌকৌতূহল থেকে পুরো একটা টপিক পড়লাম। এত অসাধারণ মাশাল্লাহ।। এগুলো বই হিসেবে বের করলে অনেক বেশি ভালো হবে
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে বুঝায় ইসলামিক বিষয়।
মা শা আল্লাহ অসাধারণ লিখেন এই পেইজের এডমিন। আল্লাহ তা'লা ওনার ইলমে বারাকাহ দান করুন। আমীন ☝️🤲❤️
আলহামদুলিল্লাহ। এই পেইজ থেকে হাদিয়া পেলাম বিখ্যাত লেখক #আরিফ আজাদ ভাইয়ের লেখা বই ❝হায়াতের দিন ফুরালে❞ বইটি হাদিয়া পেয়েছি। জাযাকাল্লাহু খাইর বইটা দেওয়ার জন্য। দোয়া করি আরো এগিয়ে যান
আমার পছন্দের শীর্ষে আছে এই পেজটি। নান্দনিক পরিবেশনায় ইসলামকে তুলে ধরছেন। বাতিল মত ও ধ্যান-ধারণাগুলোকে এই রকম উপস্থাপনায় তুলোধুনো করতে পারলে অনেক ফায়দা হবে ইন শা আল্লাহ। দুআ' রইল নাহওয়াদ দ্বীনের নাহীগণের জন্য।
আলহামদুলিল্লাহ আমার দেখা বেস্ট একটা পেজ NahWa Ad-Deen এটা বেস্ট হওয়ার মূল্য কারনের এখানে ইসলামিক বহু শিক্ষনীও জানা অজানা এবং উপকারী পোস্ট করা হয়। তরউপর আবার হাদিয়াও দেয় দেখলাম,মা শা আল্লাহ, আলহামদুলি
আসসালামু আলাইকুম,, এই পেজের আমি নতুন সদস্য খুব বেশি দিন হয়নি আমার এখানে আসা কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমার মন অনেক সময় খারাপ থাকে বা কিছু একটা ভাবনা আমার মনের মধ্যে ঠিক তখনই সেম পোস্ট এই পেজে আমার চোখে পড়ে এটার কি যে অনুভূতি আমি বলে বুঝাতে পারবো না,, তাদের কার্যক্রম গুলো খুব স্বচ্ছ দ্বীনের ইলম তারা মেহনত করে মানুষের কল্যাণে পৌঁছে দিচ্ছে এই ফিতনার যুগে তাদের কাজ অনেক বেশি প্রশংসনীয়, মাঝে মাঝে তারা প্রতিযোগিতার মাধ্যমে ঘরে ঘরে ইসলামিক বইয়ের মাধ্যমে আলো ছড়িয়ে দিচ্ছে মাশাআল্লাহ 💞 চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় এই পেজ কে কোন সন্দেহ নেই, আল্লাহ তাদের মেহনত গুলো কে কবুল করুন আমীন 🤲 জাজাকাল্লাহু খইরন ফিদ্দুনিয়া ওয়াল আখিরাত 💞
আলহামদুলিল্লাহ 🌸 অনেকদিন ধরেই সারিন সফি আদ্রিতা আপুর বইটি পড়ার খুব ইচ্ছে ছিলো। অবশেষে আল্লাহর রহমতে হাদিয়া হিসেবে বইটি হাতে পেলাম। সত্যিই অনুভূতিটা অনেক সুন্দর ও বিশেষ। 💖 ব্যস্ততার কারণে পোস্ট করতে একটু দেরি হয়ে গেল, যদিও বইটি আরো আগেই পেয়েছি। এত সুন্দর হাদিয়ার জন্য গ্রুপের NahWa Ad-Deen সকলকে আন্তরিক ধন্যবাদ ও দোয়া। جَزَاكُمُ اللهُ خَيْرًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ 🤍
আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে পেইজ থেকে কুইজ প্রতিযোগিতা হয়েছিলো সেখানে বিজয়ী হয়ে হাদিয়া পেয়ে গেলাম। এতো তাড়াতাড়ি ডেলিভারি দিছে মাশাল্লাহ। জাযাকাল্লাহ খায়রন। দোয়া ও ভালোবাসা 💖
بارك الله فيكم 💚 و زادك الله حرصكم
আলহামদুলিল্লাহ❤, এই পেজ থেকে অনেক কিছু জানার ও শিখার আছে, আল্লাহ তৌফিক দান করুন।
এতো কষ্টের মাঝে আল্লাহর উপর ভরসা হারাতে চাই না তবুও কেন জানি না হতাশ হয়ে পড়ি কিন্তু যখনই এই গ্রুপের পোস্টগুলো পড়া শুরু করলাম তখনই সব কষ্ট ভুলে গেলাম। আলহামদুলিল্লাহ এখন নিজেকে অনেক ভালো করে বুঝাতে পারি যে এই দুনিয়ায় আমি একা নই আমার সৃষ্টিকর্তা, আমার অভিভাবক একজন রয়েছেন। তিনি হলেন মহান আল্লাহ তা'য়ালা।
রিভিউ: আলহামদুলিল্লাহ, NahWa Ad-Deen পেজটি খুবই উপকারী ও হৃদয় ছোঁয়া একটি দ্বীনি প্ল্যাটফর্ম। এখানে নিয়মিতভাবে কুরআন, হাদীস, এবং দ্বীন সম্পর্কে সহীহ ও মন ছুঁয়ে যাওয়া পোস্ট শেয়ার করা হয়, যা একজন মুমিনের ইমান জাগিয়ে তোলে। বিশেষ করে যেসব তরুণ-তরুণী দ্বীনের পথে চলার চেষ্টা করছেন, তাদের জন্য এই পেজটি একটি আলো ও প্রেরণার উৎস। ভাষা, উপস্থাপন, ও ইসলামিক দৃষ্টিভঙ্গি সবকিছুই ভারসাম্যপূর্ণ ও হৃদয়গ্রাহী। আল্লাহ তায়ালা এই উদ্যোগে আরও বরকত দিন, এবং এর মাধ্যমে আরও বেশি মানুষ হিদায়াতের পথে আসুক – এই দোয়া করি। জাযাকুমুল্লাহু খাইরান NahWa Ad-Deen টিমকে।
আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আমি ও যুক্ত হয়েছি NahWa Ad-Deen পেইযে,ঘুরে দেখলাম, আলহামদুলিল্লাহ দ্বীনি জ্ঞানের জন্য খুব সুন্দর ভালো একটা পেইজ, যতটুকু জানি পেইজে জ্ঞানের জন্য প্রতিযোগিতা আয়োজন করা হয়,বিভিন্ন জ্ঞানের পোস্ট করা হয়, আমার খুব ভালো লেগেছ পেইজটা, আলহামদুলিল্লাহ আশা করি পেইজ থেকে সঠিক জ্ঞান অর্জন করতে পারবো। আল্লাহ পেইজ কে সর্বদা দ্বীনি জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য সদগায়ে জারিয়া হিসাবে কবুল করুক, আমিন🌺🌺 জাযাকুমুল্লাহ খাইরান বারাকাল্লাহ ফিকুম
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেকদিনের উইশলিস্টের বইটি পেজ থেকে বিজয়ী হয়ে গিফট পেলাম। শুকরিয়া
আসসালামু আলাইকুম! আলহামদুলিল্লাহ লাইফে প্রথম বই হাদিয়াটি পেয়েছিলাম আপনাদের কাছ থেকে তাই আমি সত্যিই ভীষণ খুশি & কৃতজ্ঞ। আজ আবার ২য় বারের মতো বহুদিন ধরে উইশলিস্টে থাকা বইটি হাদিয়া পেলাম আলহামদুলিল্লাহ! ❤️ জাযাকাল্লাহু খাইরন❤️ @NahWa Ad-Deen টিমকে। আল্লাহ তা'আলা আমাদের ও আপনাদের নেক আমল/ ভালো কাজগুলো কবুল করুন! আর প্রতিটি মানুষের অন্তরে দ্বীনের আলো পৌঁছে দেওয়ার তাওফিক দিন! __ আমীন❤️
মহান আল্লাহ তায়ালা ওই ব্যাক্তিকে ভালো রাখুক এবং নেক হায়াত দারাজ করুক যিনি এত সুন্দর কথা সবার সামনে ফুটিয়ে তোলে। এই পেইজটা রেন্ডম এসেছিল কোনো এক পোস্টের মাধ্যমে, পেইজে ঢুকে পড়লাম প্রত্যেকটা লেখা। আমি অন্য কোনো পেইজে এরকম ভাবে রিয়ালিটির সাথে ইসলামিক ভাবে বুঝাতে দেখি নি। মহান আল্লাহ আপনাদের উত্তম জাযা দান করুক।
আলহামদুলিল্লাহ! ❤️ এই গ্রুপে প্রথম যুক্ত হলাম আর এসেই আমি প্রথম বইটি হাতে পেলাম। সত্যিই অনেক ভালো লাগছে। এমন উদ্যোগ খুব কমই দেখা যায়, যেখানে সম্পূর্ণ ফ্রি বই দিয়ে মানুষকে উপকৃত করা হয়। এই পেজের ভাইকে আন্তরিক ধন্যবাদ ও দোয়া। আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত দান করুন, সুস্থ রাখুন এবং এই সুন্দর উদ্যোগ যেন দীর্ঘদিন ধরে অব্যাহত থাকে। যারা এখনো এই পেজ থেকে বই নেননি, তারা নিশ্চিন্তে নিতে পারেন। আমার অভিজ্ঞতা সত্যিই খুব ভালো। অনেক অনেক শুভকামনা রইল। 🌸📚
সোস্যাল মিডিয়ায় অনেক ইসলামি ও দ্বীন প্রচার ও ফ্রি বই বিতরণের ফেইজ দেখি কিন্তু আমার কাছে Nahwa Ad-Den ফেইজটি সবার থেকে সেরা মনে হয়, আল্লাহ তা'য়ালা এই ফেইজটিকে যেনো মানুষের হেদায়েতের জন্য কবুল করে।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের (NahWa Ad-Deen) পেইজটি ভালোভাবে পর্যবেক্ষণ করে যা দেখলাম সুন্দর সুন্দর রিমাইন্ডার পোস্ট যা দ্বীনের কথা স্বরণ করিয়ে দেয় , আখলাক নৈতিকতা তাকওয়ার কথা স্মরণ করিয়ে দেয়।(NahWa Ad-Deen) পেইজটি শুধু পেইজ নয় এটি একটি ইসলামী জ্ঞানের আলো ছড়ানোর পথ। পেইজের প্রতিটা পোস্ট মাশাআল্লাহ অধিক প্রশংসনীয় যা আমাদের দ্বীনের দিকে আকর্ষণ সৃষ্টি করে। আপনারা এই পেইজের মাধ্যমে এই দুনিয়ার ব্যস্ত সময়ে ইসলামী জ্ঞানের আলো বিলিয়ে দিচ্ছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ । অনেক মানুষকে বই হাদিয়ার মাধ্যমে দ্বীনের জ্ঞান পৌঁছে দিচ্ছেন। এইসব দেখে এই পেইজের প্রতি আমার সম্মান ভালোবাসা বেড়েই চলেছে । মা শা আল্লাহ, সুন্দর একটা পেইজ, আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক। আল্লাহ তাআলা আপনাদের নেক কাজে বরকত দিন এবং আরো বহু মানুষের অন্তরে দ্বীনের আলো পৌঁছে দেওয়ার তাওফিক দিন ।আল্লাহ আপনাদে উত্তম প্রতিদান দিন। আমীন।
আসসালামু আলাইকুম। NahWa Ad-Deen কেবল একটি পেইজ নয় বরং এটি একটি আশার প্রদীপ। তাদের প্রতিটি পোস্ট আত্মার খোরাক,যা মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনার অনুপ্রেরণা দেয়। এখানে শুধুমাত্র জ্ঞান নয়,পাওয়া যায় ভালোবাসা, সম্মান আর ইতিবাচকতার ছোঁয়া। আল্লাহ্ NahWa Ad-Deen টিমকে আরও বরকত দান করুন।
বর্তমান ফিতনার যুগে সোশ্যাল মিডিয়ায় সঠিক ও উপকারী দ্বীনি কনটেন্ট খুঁজে পাওয়া বেশ কঠিন। সেই জায়গায় Nahwa ad-Deen বর্তমান সময়ে দ্বীনি জ্ঞান অর্জনের জন্য একটি অত্যন্ত উপকারী প্ল্যাটফর্ম। আল্লাহর অশেষ রহমতে যিনি নিজের মূল্যবান সময়, শ্রম ও মেধা ব্যয় করে আমাদের জন্য দ্বীনের বিষয়গুলো এত সুন্দরভাবে উপস্থাপন করছেন, আমরা তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আল্লাহর সাহায্যে যিনি আমাদের জন্য এত কিছু করছেন, তার জন্য আমরা কী-ই বা করতে পারি? আমরা অন্তর থেকে তার জন্য দোয়া করতে পারি, সদকা করতে পারি….। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় বিষয় হলো- এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা যা কিছু জানতে ও শিখতে পারছি, তা নিজেদের জীবনে আমল করার চেষ্টা করা, ধারণ করা এবং সম্ভব হলে অন্যদের কাছেও পৌঁছে দেয়া। আমরা যদি শেখা বিষয়গুলো নিজেদের জীবনে আমল করি , তাহলে ইনশাআল্লাহ এর মাধ্যমে আমাদের নিজেদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ হবে। একইসঙ্গে, যারা এসব দ্বীনি বিষয় আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিজেদের সময় ও শ্রম ব্যয় করছেন, তাদের প্রচেষ্টাও ইনশাআল্লাহ সার্থক হবে। Nahwa ad-Deen Kids, page এবং এর মাধ্যমে পরিচালিত গ্রুপগুলোর সকল দ্বীনি কাজকে আল্লাহ তাআলা সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। এগুলোকে মানুষের হেদায়েতের উসিলা বানিয়ে দিন। যিনি এসব কাজ পরিচালনা করছেন, আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। তার সকল ইবাদত ও নেক দোয়া কবুল করুন। তার এই প্রচেষ্টাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হিসেবে কবুল করুন, ঈমানের সঙ্গে হুসনুল খাতিমাহ নসিব করুন। জাযাকাল্লহু খইরন ফিদ্দারাইন…
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।🎀🌼 শারিন সফি অদ্রিতা আপুর যিলহজ্জের আমলের ডায়েরি বইটি আল্লার রহমতে হাদিয়া পেয়েছি এই সুন্দর পেইজ থেকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ. বইটি হাতে পাওয়ার আগেই ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম,কবে পাব, কখন থেকে আমলগুলো প্ল্যান করে সাজিয়ে নিতে পারব। তবে বেশ কিছুদিন আগে বইটি হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পেইজ এডমিন + মোডারেটর সবাইকে অনেক অনেক শুকরিয়া। দোআ রইলো আল্লাহ তাআ'লা ব্যবসায় বারাকাহ দান করুক।আমিন আমিন আমিন🌷 রমাদানের মতো এবারও জিলহজ্জের এই বরকতময় দিনগুলোকে সুন্দরভাবে কাজে লাগানোর সুযোগ হয়েছে আপুর এই মহামূল্যবান বইটির মাধ্যমে।তবুও আলহামদুলিল্লাহ এই অল্প সময়েই গভীর আগ্রহ নিয়ে পড়া শুরু করেছি, আর ইতোমধ্যেই অনেকটা পড়ে ফেলেছি।জিলহজ্জের এই ১০ দিনের জন্য এটি অসাধারণ প্রডাক্টিভ ও আত্মশুদ্ধিমূলক একটি গাইডলাইন।💟💟
আসসালামু আলাইকুম আমি বিগত কয়েক মাস ধরে Nahwa ad-Deen পেজ এর সাথে যুক্ত আছি। দ্বীন প্রচারে ও চর্চায় বেশ কার্যকরী প্লাটফর্ম এটি। বিভিন্ন মাসলা-মাসায়েল ও ইস্যুতে করা পোস্টগুলো থেকে অনেক ইলম হাসিল করা সম্ভব। আবার এখানে বিভিন্ন কনটেস্টও আয়োজন করা হয়।হাদিয়া হিসেবে মূল্যবান বই দেওয়া হয়।আলহামদুলিল্লাহ গত কন্টেস্টে আমি একটি বই হাদিয়া পেয়েছিলাম। এই পেজ এর সত্ত্বাধিকারী ও পেজ এর সাথে যুক্ত সকলের উপর আল্লাহ তায়ালা রহমত বর্ষন করুন এবং কল্যানকর কাজগুলোকে সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করুন ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খাইরান
এই লেখাগুলো অনুপ্রেরণা জোগায়। আল্লাহ উত্তম প্রতিদান দেবেন, ইনশাআল্লাহ।
খুব বেশি দিন হয়নি আমার এ পেইজের সাথে পরিচিতি। সম্ভবত মাস দুয়েক হবে। এ অল্প সময়ের মধ্যে পেইজটি আমার পছন্দের তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে।আলহামদুলিল্লাহ। জীবনের সাথে এত মিলে যায় প্রত্যেকটা কথা! জীবনকে দেখার দৃষ্টিভঙ্গীই পরিবর্তন করে দিয়েছে।আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন Nahwa Ad-Deen কিয়ামত পর্যন্ত কবুল করেন। আর আমাকেও হেদায়াত দান করেন। আমিন।
পোস্টটা পড়ে অনেক শান্তি পেয়েছি এবং অনেক কিছু শিখতে পেরেছি।
মনে হলো যেন আমাকেই বলা কথা গুলো। আসলে এটাই সত্য।
খুব সুন্দর ও সাবলীল ভাবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা। এটা সত্যিই খুবই উপকারী জ্ঞান। যিনি এতো সুন্দর করে মেহনত করে এই তথ্য গুলো একত্রিত করে এতো একটি পোস্ট তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তার ইলমে বারাকাহ দান করুন এবং তার এই পরিশ্রম কে কবুল করুন আমীন। জাযাকিল্লাহু খাইরন!
প্রতিটা লাইন প্রতিটা কথা শব্দ একেবারে মিলে গেল মনে হলো সব আমার কথা
মাশাআল্লাহ,কি মধুর প্রতিটি কথা!! আল্লাহ আমাদের সহায় হোক। আমিন।
এই লেখাটি পোস্ট করার জন্য তোমাকে জাজাকাল্লাহ। আল্লাহ তাআলা সবাই কে আমোল করার তৌফিক দান করুন আমাকেও। আমিন।
লেখাটি পড়তে পড়তে আমার কান্না পাচ্ছে! আল্লাহ উত্তম প্রতিদান দিন!
আমিন, লিখা গুলো আমার সাথে হুবহু মিলে গেছে 🥺
আসসালামু আলাইকুম আপনাদের লেখাগুলো খুব ভালো হয়, তবে আমার পরামর্শ হচ্ছে, এইযে লেখার মাঝে টুকটাক ইংরেজি, এটা বাদ দিয়ে শুধু বাংলায় লিখলে আরো ভালো হয়, কারণ তখন সাধারণ মানুষের পড়তে অনেক সুবিধা হবে, আমি হয়তো বুজলাম, কিন্তু এমন অনেকেই আছে যারা এসব লেখা খুজে খুঁজে পড়ে, তারা হয়তো ইংরেজি পড়তে পারেনা বা বুঝেনা, তাদের এই লেখাটা পড়তে বুজতে কষ্ট হয়, আশাকরি আমার এই পরামর্শটি বিবেচনায় নিবেন,
মাশা-আল্লাহ আপনাদের প্রতিটি পোস্ট অসম্ভব উপকারী।
জাযাকাল্লাহ অনেক সুন্দর লিখেছেন। আমার জন্য দোয়া করবেন। আমিও তো ধৈর্য ধরতে চাই। আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা করি। তারপর ও পারিনা। রাগ উঠলে অনেক কথা বলে ফেলি তারপর নিজেকে অনেক খারাপ লাগে একটু শান্তি পাইনা।চেষ্টা করতেছি ভেবেচিন্তে কথা বলার। আল্লাহ যেন আমাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। আমার জন্য সহজ করে দেয়।
আমিন আমার এই না বলা কথা গুলো বলে দেওয়ার জন্য ধন্যবাদ প্রতিটা কথা যেনো মনে রেখে চলতে চালাইতে পারি আললাহ যেনো কবুল করেন
জাযাকাল্লাহ খায়রান প্রিয় ভাই অনেক সুন্দর আইডিয়া দিলেন ❤️
জ্ঞানের গভীরতা কে নাড়া দিল কথা গুলো। আল্লাহ সকল সন্তান কে বাবা মায়ের কদর করার তৌফিক দান করুক।🤍
Jajak Allahu Khairan! খুব অবাক লাগছে- যাস্ট একটু আগের নামাজে পড়তে যেয়ে মনে হল এটা আর একটু দেখতে হবে ঠিক পড়ছি কিনা! তারপর ফোন ওপেন করতেই এটা পেলাম। এজন্যই আল্লাহ বুঝিয়েছেন আমরা উনার দিকে হেঁটে আগাতে চাইলে উনি দৌড়ে এসে আমাদের সাহায্য করেন। আল্লাহ কবুল করুক ।
সত্যি,এই পোস্ট থেকে উপকৃত হলাম। আলহামদুলিল্লাহ্ এটা আল্লাহর অনুগ্রহ। আল্লাহ্ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আমিন।
আসসালামু আলাইকুম, হযরত লেখার মাঝে যে ইংলিশ লিখেন এগুলো না লিখলে তো হয়।হয় পুরোটা ইংলিশে লিখেন না হয় সম্পূর্ণ বাংলায় এভাবে লেখার মানে কি?? আমি আপনি লিখতে বা পড়তে পারি,এমনো আছে শুধু বাংলা রিডিং পড়তেও সমস্যা হয়, তখন তারা এই ইংরেজি কিভাবে বুঝবে বলেন?? কি উপকার পাবে বলেন? যদি বলেন যারা বুঝবে বুঝবে না বুঝলে নাই তাইলে আমি আপনার পোস্ট পড়তাম আজ থেকে পড়বোনা ইনশাআল্লাহ।
লেখাটা পড়ে মনে হলো, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো নিজের মূল্য অন্যের চোখের ওপর ছেড়ে দেওয়া। আজ লাইক আর কমেন্টের জন্য অনেকে নিজের সীমা, নিজের সম্মান সরিয়ে ফেলছে, অথচ যারা প্রশংসা করছে তারা তার জীবনের কিছুই জানে না। খাদিজা ও আয়িশা (রা.)-এর জীবন শেখায়, মর্যাদা আসে জ্ঞান, বিশ্বস্ততা আর চরিত্র থেকে। হায়া দুর্বলতা নয়, নিজের মূল্য রক্ষার শক্তি। আল্লাহ আমাদের মানুষের বাহবার চেয়ে তাঁর সন্তুষ্টিকে বড় করার তাওফিক দিন। আমিন।
মাশাআল্লাহ!!! এতো ভালো লাগলো পোস্টটি পড়ে।বিশেষ করে ৩ এবং ৫ নং কথাগুলো মিলে গেলো। আজ প্রায় ৫ বছর যাবত একটা বিষয় নিয়ে খুবই দোটানার মধ্যে আছি।তবে আলহামদুলিল্লাহ দোয়া ছাড়িনি এই বিশ্বাসে আল্লাহতায়ালা আমাকে একা ছেড়ে দিবেন না।শেষ মুহুর্তে হলেও কোন সমাধান রাখবেন।মনে হলো তাই ই পেলাম।আল্লাহতায়ালা পোস্টকারীকে কবুল করুন।আমিন
আমিন 🤍 মাশাআল্লাহ! আপনার পোস্টগুলো পড়ি, ভীষণ ভালো লাগে, আলহামদুলিল্লাহ! অনেকটাই মনে হয় আমাকে উদ্দেশ্য করেই লেখেন। আল্লাহ আপনার লেখনীতে বারাকাহ দান করুন। আমিন 🤍
হৃদয় শীতল হওয়ার মতো দোয়া। সবাই কে আল্লাহ কাছে এই ভাবে দোয়া করার তৌফিক দান করুক। আমিন।
মহান আল্লাহর জন্য আপনার প্রতি মহব্বত ইনশা আল্লাহ রাব্বেকারিম আপনার সময় কে বারাকা ময় করুন আমিন।
এত সুন্দর করে এই বিষয়টা বোঝানো হয়েছে ❤ আমিন।
মা শা আল্লাহ — অসাধারণ কুরআনিক বিশ্লেষণ। আপনার জীবদ্দশায় দ্বীনি পোস্ট "Nahwa Ad-deen" পোস্ট টি অব্যাহত থাকুক মুসলিম উম্মাহের কল্যাণের জন্য। জাযাকাল্লাহ খাইরান। 🌿
অনেক সাহস আর অনুপ্রেরণা দেয় এই পোস্ট গুলো,,, জাযাকাল্লাহ খাইরান
জাযাকাল্লাহ খায়রান ❤️❤️ ওয়া আল্লাহি আপনাদের পোস্ট গুলা পড়লে নিজেকে ঠিক রাখতে পারি না 😢😢 আল্লাহ তা’লা ইলমে বারাকাহ দান করুন ☝️🤲
আসসালামু আলাইকুম। আমি আপনার পেজের প্রতি এত বেশি আসক্ত হয়ে গেছি! আমার যখন যেমন অবস্থা থাকে, যে পরিস্থিতিতে থাকি, আপনার পোস্টের সঙ্গে তা মিলে যায়। তাই আমি সকাল ১১টায় ফেসবুকে ঢুকি এবং আপনার পোস্ট খুঁজি, আমার সঙ্গে কিছু মেলে কি না। পোস্ট পড়ে আমি অনেক স্বস্তি পাই, আলহামদুলিল্লাহ। মন থেকে দোয়া করি, কেউ যেন এই পেজের কোনো ক্ষতি না করে।
আপনার এই পেজ থেকে কত ভালো তথ্য পাই। আপনি তো কখনো খারাপ কিছু লেখেন না, তবুও কেন রিপোর্ট দেয়? আপনার পেজের মাধ্যমে সবাই কত উপকার পায় 🖤
আমার কাছে তো সেরা দীনি পেইজ মনে হয়। এমন একটা পোস্টও পাইনি যেটা আমার ভালো লাগেনি। অনেক ইসলামিক পেইজ দেখি যাদের কিছু কিছু পোস্ট পছন্দ হয় না। এই পেইজটাও কেউ বন্ধ করার জন্য লাগতে পারে এটা আমার চিন্তারও বাইরে।
এতো সুন্দর লিখনি, প্রান ছুঁয়ে যায়!! মাশা আল্লহ!!
খুবই মূল্যবান এবং জীবনঘনিষ্ঠ লিখা । আল্লাহ লেখক কে উত্তম জাজা দান করুন এবং আমাদের উত্তম ভাবে আমল করার তৌফিক দান করুন ।
সুবহানাল্লাহ, খুব সুন্দরভাবে লেখা! এখানে যা বলা হয়েছে, আল্লাহ যেন আমাদের সবাইকে তা গভীরভাবে বোঝার তৌফিক দেন। আর ভালো বিষয়গুলো আমল করতে এবং মন্দ বিষয়গুলো থেকে দূরে থাকতে সাহায্য করেন। আমিন, ইয়া আল্লাহ।
আমি আজ কয়েকটা মাস এমন এক জিনিসের সাথে যুদ্ধ করছি।
সুবহানাল্লাহ… 🥹🤍 কথাগুলো সত্যিই হৃদয় ছুঁয়ে গেল। রাসূলুল্লাহ ﷺ-কে না দেখেও তাঁকে ভালোবাসার এই অনুভূতিটা আল্লাহ আমাদের সবার অন্তরে আরও গভীর করে দিন। 🤲🌸 আল্লাহ আমাদের এমন ঈমান, আমল ও আখলাক দান করুন, যাতে আমরা সত্যিকার অর্থে তাঁর সুন্নাহকে ভালোবাসতে ও জীবনে ধারণ করতে পারি। মানুষের আচরণে কষ্ট পেলেও যেন আমরা নিজের আখলাক নষ্ট না করি, ফিতনার সময় ঈমান আঁকড়ে ধরে রাখতে পারি এবং রাসূলুল্লাহ ﷺ-এর শেখানো পথে অটল থাকতে পারি। 🤍 আল্লাহ আমাদের সবাইকে হাশরের ময়দানে তাঁর উম্মতের অন্তর্ভুক্ত করুন, হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করুন এবং তাঁর শাফাআত নসিব করুন। 🤲🥹 আল্লাহর রহমতে জান্নাতে প্রিয় নবী ﷺ-এর সাক্ষাৎ লাভের সৌভাগ্য যেন আমাদের নসিব হয়। আমীন ইয়া রব্বাল আলামীন। 🤲🤍🌸
সত্যিই অসাধারণ লিখেছেন। কথাগুলো যেন আমার জন্যই শতভাগ প্রযোজ্য। যিনি এমন সুন্দর লিখেছেন সেই ভাইটির সাথে আমার কথা বলা দরকার।
অসাধারণ সুন্দর লেখা 👍যতই পড়ি ততই মুগ্ধ হই। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দিন 🤲
অনেক অনেক, ধন্যবাদ ভাই , জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য, আপনার এ বিনিয়োগের সময় টা যেনো আল্লাহ সাদাকাহ হিসেবে কবুল করেন, আমিন
লেখাটা পড়ে চমৎকার লেগেছে। তবে এটা অতিরিক্ত জ্ঞানীদের জন্য। সাধারণ যারা জনগণ তাদের জন্য ভাষাটা আরো সাবলীল হওয়া দরকার ছিল ইংরেজি শব্দগুলো ব্যবহার করা উচিত হয়নি। ইংরেজি শব্দগুলো বাতিল করে বাংলা শব্দ ব্যবহার করে আরো সুন্দরভাবে উপস্থাপন করা উচিত।
লেখাটা পড়ে নিজের ভুলগুলো আবার চোখে পড়লো , ইনশাআল্লাহ নিজেকে পরিবর্তন করার ইচ্ছে যেন পূরণ হয়।
জাযাকাল্লাহ খইর ভাই। 🌸 চমৎকার বিশ্লেষণ করেন। ভুলগুলো ধরিয়ে দেন।
নিজেকে দেখতে পেলাম 💔
এত সুন্দর করে কথাগুলো লেখা, কী বলব আর! আল্লাহ আমাদের সবাইকে এ রকম আমল করার তৌফিক দান করুন, আমিন 🤲 সবাই আমার জন্য একটু দোয়া করবেন 🤲
এ পোস্ট টা যে পরবে সে অল্প হলেও বুঝতে পারবে এ দুনিয়ায় কিছু না পেলে হতাশা বা দুঃখ না করে সেটাকে মেনে নিয়ে আল্লাহর উপর ভরসা করে সামনের পথ এগিয়ে যাওয়া।
লেখা গুলো এই মূহুর্তে সবচেয়ে বেশি দরকার আমার ছিল তাই হয়তো রব্বুল আলামীন এনে দিয়েছেন আমার সামনে। আলহামদুলিল্লাহ 🌼
আপনার লিখা গুলো ধৈর্য নিয়ে পড়লে আর অনুধাবন করলে প্রত্যেক মানুষের জীবন পরিবর্তনে উল্লেখযোগ্য ভুমিকা রাখে! আল্লাহ আপনার ভালো করুক!!
ঠিক আজ এই মুহূর্তে এই কথাগুলো মন মসতিষকে ঘুরছে শুকরিয়া জানাই আন্তরিক মন একটু হালকা হয়েছে
মাশাল্লাহ। আমি পুরোটা লেখা মনোযোগ দিয়ে পরলাম, মনে হলো আমাকে কেউ বুঝাচ্ছে। আল্লাহ আপনাকে কল্যান ও রহমতের মধ্যে রাখুক এবং আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক।
এত লম্বা করে লিখলে আসল বিষয়টা হারিয়ে যেতে পারে। রিলেট করতে সমস্যা হতে পারে। তাই এত দীর্ঘ না করে একটু সংক্ষিপ্ত করলে ভালো হয়।
এইভাবে কখনো ভাবা হয়নি 😞 ফিল ও হয়না দিন যাচ্ছে সময় চলে যাচ্ছে মৃত্যুর কথা কখনো মনে হই কান্না আসে আবার ব্যস্ততায় সব ভুলে যাই 😞
যাযাক আল্লাহু খাইরান- এ পোস্টটা আমার জন্য মনে হচ্ছে। আমার মাঝে মধ্যেই এটা পেয়ে বসে। খুব খারাপ জেনেও বিচার বুদ্ধির বাইরে যেয়ে ভাবি।
মানসিক শান্তির জন্য দারুণ একটি পোস্ট। জাযাকাল্লাহু খাইরান।
আপনার পোস্ট পড়ে প্রতিনিয়তই কিছু না কিছু শিখতে পারছি। জাযাকাল্লাহ খাইরান
দারুন লাগল। ব্যবহারিক জীবনে সত্যিই তো আমরা এভাবেই ভাবি।কিন্তু এর বাইরে ইসলাম আমাদের কত সুন্দর ভাবে চলার রাস্তা দিয়েছেন।ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।
দ্বীনের পথে থাকার মতো অনুপ্রেরণামূলক পোস্ট, মা শা আল্লাহ 🌸🌸
জাযাকাল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। এতো ভালো লাগে আপনার লেখা। মহান আল্লাহ আপনাকে ঈমান আমলের সাথে নেক হায়াত দিয়ে বাচিয়ে রাখুন আমিন আমিন আমিন
অনেক কিছু জানতে পারি,,নিজেকে সামলে নিতে সাহায্য করে এই পোস্ট গুলো,,, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক আমিন
আমার জীবনের এই কঠিন মুহুর্তে এই পেইজ এর প্রতিটি পোস্ট আল্লাহই আমার সামনে এনে দিচ্ছেন মনে করি। আলহামদুলিল্লাহ। অনেক দুয়া আপনার জন্য
আলহামদুলিল্লাহ। আমি জানি না এই লেখাটি যিনি লিখেছেন তিনি কে! তবে মন থেকে আপনার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা থাকবে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। এই যে কথাগুলো, এগুলোর বেশিরভাগই কিন্তু আমি আগে থেকেই জানতাম। তবে একটু আগ পর্যন্ত তা শুধু জানার মধ্যেই সীমাবদ্ধ ছিল, এখন উপলব্ধি করলাম। আবারো দোয়া আল্লাহ্ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।
জাজাকাল্লাহ খাইরান আপনাকে অসংখ্য জাজাকাল্লাহ খাইরান। এত সুন্দর করে বুঝিয়ে আমাদের সজাগ করার জন্য। আল্লাহ আপনার উওম কাজের জন্য কবুল করুক আমিন।
কিছু কথা বলি। আপনাদের এই কাজগুলো আমার অনেক অনেক ভালো লাগছে। আমার ইসলামিক বই পড়া এক প্রকার শখ। যখন আপনাদের এই কার্যক্রমটা দেখছি আমি অনেক খুশি হয়েছি। এরকম কখনো দেখি নি ফেসবুকে। আর আপনাদের এই ফেসবুক পেইজ এর পোস্টগুলো আমার অনেক অনেক ভালো লাগে। কথাগুলো হৃদয় ছুঁয়ে যায়। আমি নিয়মিত আপনাদের পোস্টগুলো এখন পড়ি। ভালো লাগে। আমার জন্যে অনেক উপকার হবে। জাজাকাল্লাহ খাইরান। ইনশাআল্লাহ আমি এখন থেকে নিয়মিত আমার পছন্দের বই নিয়ে আমি পড়বো। আল্লাহ আপনাদের এই উদ্যোগ টিতে বারাকাহ,রহমত দান করুক আল্লাহ। যতগুলো বই পড়বো আল্লাহর রহমতে আপনাদের রসিলায় ইনশাআল্লাহ ততগুলো বই এর তারিখ থেকে শুরু করে সব আমি আমার ডাইরিতে স্মৃতি হিসেবে রেখে দিবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের উপর রহমত দান করুক ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খাইরান…
আপনাদের প্রত্যেকটি প্রতিটি অধ্যায় পোস্ট এবং যা কিছু আপনারা ইনফর্ম দিয়ে থাকেন তা আসলে গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী। আমি সেগুলো প্রত্যেকটি অধ্যায়ন করি পড়ি। জাযাকাল্লাহ খাইরান
আপনাদের লেখা গুলো এত ভালো লাগে, এত সুন্দর করে সব বিষয় গুলো তুলে ধরেন। 💟
এই পেজটা আমার দেখা সেরা পেজ।
আপনাদের পোস্টগুলো খুবই হৃদয়ছোঁয়া! কপি করে পোস্ট করলাম!
আসসালামু আলাইকুম আমি কিভাবে বুঝাবো আপনার লেখাগুলোর অর্থ মানে আল্লাহ সব কিছু বুঝার তৌফিক দিয়েছেন এবং আপনার লেখাগুলো এমনভাবে হৃদয় স্পর্শ করে আমি মনে করি কেউ আমাকে সামনে এসে খুব আন্তরিকভাবে বুঝাচ্ছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক সময় এগুলো থেকে আমল করার চেষ্টা করি আমিন 🙌
আলহামদুলিল্লাহ, এতোটাই সুন্দর করে বুঝিয়ে লেখা, মনে হয় আমার মনের মধ্যে কথা পুঙ্খানু পুঙ্খানু বর্ণনা ।মহান রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান সহ বুঝতে সাহায্য করুন আমিন।
নাহওয়া আদ দ্বীন আমার জীবনে পরিবর্তন আসার অন্যতম একটি মাধ্যম। একদিন হঠাৎ পেজটা সামনে এলো, ফলো দিলাম। এরপর থেকে সব পোস্ট মোটামুটি পড়া শুরু করেছিলাম। তিন মাস আগে মাসনুন দোয়ার একটি ফ্রি কোর্সও করেছি। আর আস্তে আস্তে আমি একটু একটু করে পরিবর্তন হচ্ছি। তিন মাস আগে আমি ১, ২ বা ৩ ওয়াক্ত নামাজ পড়তাম, এখন ৪ বা ৫ ওয়াক্ত পড়ার চেষ্টা করি। যিকিরও অল্প হলেও পড়ার চেষ্টা করছি। আমার যতটুকু পরিবর্তন এসেছে, ভবিষ্যতে আরও পরিবর্তন হওয়ার এবং আল্লাহর পথে আরও এগিয়ে যাওয়ার আশা রাখি। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হেদায়েতের পথে রাখেন। আমার সব বোনদের সঙ্গে শেয়ার করলাম, যাতে অন্যরাও অনুপ্রাণিত হন। নাহওয়া আদ দ্বীনের সকল মডারেটর ভাইবোনদের জন্য অনেক অনেক দোয়া রইল।
অনেক ভালো লাগছে, অন্তর ছুঁয়ে গেছে, সুবহানআল্লাহ, আলহামদুলিল্লাহ। মৃত্যুর কথা দিনে একবার হলেও প্রত্যেক মানুষের স্মরণ করা উচিত, আমল ঠিক রাখা উচিত। ইসলামের প্রতি যে ভালোবাসা সেটা ধরে রাখা উচিত। কপি করলাম আপা/ভাইয়া। রাগ করবেন নাহ।
আমার দেখা সবথেকে বেস্ট ইসলামিক পেইজ আপনাদের, মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক।
এই পেইজ আমার কাছে রহমত,নিয়ামত। পেইজের পিছনে যার শ্রম দিচ্ছে আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। আমীন।
আমরা সবসময় আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ। এই পেজের মাধ্যমে আপনারা আমাদের যে কথাগুলো জানাচ্ছেন, সেগুলো সত্যিই অনেক অনেক উপকারী। এতে কোনো সন্দেহ নেই। আমি অনেক কঠিন সময় পার করেছি, কিন্তু আপনাদের সেই কথাগুলো আমাকে সবসময় স্বস্তি দিয়েছে। আল্লাহ আপনাদের ধৈর্য ধরে থাকার তৌফিক দিন।
মনের কথা😊❤️… আমি ভাবি নাই যে আসলে এই কথা গুলো এভাবে কোনদিন আমি দেখবো শুধু নিজেই এভাবে ভেবে গেছি আজ দেখলাম ও
মাশা-আল্লাহ অনেক সুন্দর লেখা একবারে মন জুড়িয়ে গেল, হৃদয় শীতল হয়ে গেল। আল্লাহ আপনাকে আরো অনেক বেশি জ্ঞান দান করুন যেন আমরা আপনার লেখা পড়ে জ্ঞান অর্জন করতে পারি। মনে তৃপ্তি পাই।
আসসালামু আলাইকুম Nahwa Ad-Deen। মহান রবের অশেষ রহমতে যে বা যারা এই কথাগুলো চিন্তা করেছে, লিখেছে, পোস্ট করেছে, শেয়ার এ সাহায্য করেছে, সবাইকে যেন মহান আল্লাহপাক দুনিয়া আর আখিরাতের সবসময় পরিবারসহ আফিয়ার সাথে রাখেন আর অতি উত্তম প্রতিদান দেন। আমিন।
অজস্র শুকরিয়া ভাই মহোদয়, জাযাকাল্লাহ খইরান। আপনাদের লেখা পড়ে অনেক উপকৃত হয়েছি এবং দ্বীন পালন করা সহজ হয়েছে। সুমহান রব আল্লাহ পাক আপনাদের এই কল্যাণময়ী কাজ ও আমল, আপনাদের ও আমাদের পক্ষ থেকে কবুল করুক (আল্লাহুম্মা আমিন 🙌💟💐) Nahwa Ad-Deen
আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। কতকিছু জানছি আপনার মাধ্যমে, আমরা অনেক অজ্ঞ। আল্লাহ সুবহানাহু তা’আলা আপনার সব ধরনের সহায়তা করুন 🙌 আমীন 🙌
আপনাদের পেইজটা অনেক সুন্দর। খুবই সুন্দর এমন আলোচনা করেন যা কোনো আলেমরাও সাধারণত করেন না। আল্লাহ আপনাদের সহায় হোক। আমিন❤️
আলহামদুলিল্লাহ, আপনার এই পেজ থেকে অনেক কিছু জেনেছি, কিছু শিখেছি। আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। বারাকাল্লাহু ফিক
এই পেজটা কোনভাবেই বন্ধ করবেন না, এটা আমাদের জীবনে অনেক বেশি উপকারী। অনেক উপকারী কথা লেখা হয়। লেখকের লেখনীতে, কথায় আল্লাহ যেন নুর ঢেলে দেন, আমীন।
Facebook থেকে যাচাইকৃত
Facebook-এর মন্তব্য ও সুপারিশ
Facebook-এর মন্তব্য
নিচের কথাগুলো Facebook Page-এ প্রকাশিত সুপারিশ ও অভিজ্ঞতা থেকে আনা। মন্তব্যকারীর নাম, তারিখ এবং Facebook source link plugin-এর মূল data থেকেই দেখানো হচ্ছে।
পোস্টের নিচে বলা কথা
Facebook পোস্টে পাঠকের মন্তব্য
Facebook-এ NahWa-র লেখা ও উদ্যোগ সম্পর্কে পাওয়া মন্তব্য মূল বক্তব্য অক্ষুণ্ণ রেখে এখানে সংরক্ষণ করা হবে। মন্তব্যের আসল পোস্টের লিংক ও উৎস যোগ করা থাকবে।
আপনার অভিজ্ঞতা
Nahwa Ad-Deen নিয়ে আপনার কথা লিখুন
Website, Facebook content, Kids, course, IlmYatra, বই বা অন্য কোনো উদ্যোগ—যেটি ব্যবহার করেছেন, নিজের বাস্তব অভিজ্ঞতা লিখুন। শুধু প্রশংসা নয়; গঠনমূলক criticism-ও স্বাগত। প্রকাশের আগে moderation হতে পারে।
2টি প্রতিক্রিয়া
-
আলহামদুলিল্লাহ আপনাদের লেখাগুলো অনেক সুন্দর। পড়ে অনেক ভালো লাগে অনেক কিছু শেখা যায়। আপনারা যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে লেখাগুলো ছাড়েন মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য ।এরকম নেক কাজগুলো আমার খুব ভালো লাগে। আমারও অনেক ইচ্ছা হয় এরকম নেক কাজ করার। আপনাদের এই কাজ করায় অবশ্যই তো টাকা লাগে তো আমার অনেক ইচ্ছা কিছু টাকা দিয়ে এই সদকায়ে যারিয়ার কাজে শরীফ থাকার । যদি অনুগ্রহ করে কোন সুযোগ থাকে তাহলে জানালে অনেক উপকৃত হতাম। আর এই অধমকে একটু সুযোগ দিলে ভালো হয়।
-
জাজাকিল্লাহু খাইর বোন
-
মন্তব্য করুন