সন্তান ও সালাত · পর্ব ০৬
আপনি না বললে সে নামাজ পড়ে না, এখন কী করবেন?
আযান হয়েছে। আপনি কিছু বললেন না। দশ মিনিট গেল, সে খেলছে। আরও কিছুক্ষণ পরও কোনো নড়াচড়া নেই। শেষে আপনিই বললেন, “নামাজ পড়েছ?” তখন সে উঠে গেল।
পরের ওয়াক্তেও একই ঘটনা।
মা বাবার মনে তখন ভয় ঢোকে, “আমি মনে করিয়ে না দিলে ও কি কখনো নিজে থেকে নামাজ পড়বে না?”
এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। কারণ সাত বছর থেকে সন্তানকে সালাতের নির্দেশ দেওয়া শুরু হয়েছে। শুরুতে reminder লাগবে, কখনো অনেকবারই লাগবে। এটা অস্বাভাবিক নয়। রাসূলুল্লাহ ﷺ সাত বছর বয়স থেকে সন্তানদের সালাতের নির্দেশ দিতে বলেছেন।
কিন্তু আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য শুধু এমন একটি শিশু তৈরি করা নয়, যে মা বললে নামাজ পড়ে। লক্ষ্য হলো ধীরে ধীরে এমন একজন মানুষ তৈরি করা, যে একসময় নিজেই বুঝবে, “সালাত আমার রবের সঙ্গে আমার সম্পর্ক। এটা আমার দায়িত্ব।”
এই পরিবর্তন একদিনে হয় না।
আজ আপনার reminder তার বাইরে থেকে আসছে। ধীরে ধীরে সেই reminder-টা তার ভেতরে নিতে হবে।
এখানে প্রথমে একটা ভুল expectation বাদ দিতে হবে। সাত বছরের শিশুকে নিয়মিত নামাজের training শুরু করলেন, আর কয়েক সপ্তাহের মধ্যেই সে পাঁচ ওয়াক্ত নিজে নিজে পড়ে ফেলবে, এমনটা সব শিশুর ক্ষেত্রে হবে না। কেউ দ্রুত দায়িত্ব নেয়, কেউ ধীরে নেয়। তাই reminder লাগছে মানেই আপনার tarbiyah ব্যর্থ হচ্ছে, এমন নয়।
কিন্তু যদি বছরের পর বছর পুরো সালাতের system দাঁড়িয়ে থাকে শুধু এই এক বাক্যের ওপর,
“আম্মু বলেছে, তাই পড়ছি।”
তাহলে সেখানে কাজ করার জায়গা আছে।
প্রথম প্রশ্নটা করুন, সে আসলে কেন নামাজ পড়ে বলে মনে করে?
একদিন lecture না দিয়ে casually জিজ্ঞেস করুন, “আমরা নামাজ পড়ি কেন?”
উত্তর শুনুন।
সে হয়তো বলবে, “আল্লাহ বলেছেন।”
“না পড়লে গুনাহ।”
“তুমি বলো তাই।”
“মুসলিমরা পড়ে।”
উত্তর ভুল না হলেও এখানেই থামবেন না। ধীরে ধীরে তাকে সালাতের অর্থের দিকে নিয়ে যান।
আল্লাহ মূসা عليه السلام-কে বলেছেন,
“আমিই আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নেই। অতএব আমার ইবাদত কর এবং আমার স্মরণের জন্য সালাত কায়েম কর।”
সূরা ত্ব হা, ২০:১৪
অর্থাৎ সালাত শুধু একটা daily task নয়। এটা আল্লাহর ইবাদত, আল্লাহকে স্মরণ করা, তাঁর সামনে দাঁড়ানো।
শিশুকে তার বয়স অনুযায়ী এই meaning বুঝতে দিন।
“তুমি যখন নামাজে দাঁড়াও, তুমি কার সামনে দাঁড়াও?”
“সিজদা আমরা কাকে করি?”
“আল্লাহু আকবার বলার অর্থ কী?”
“ফাতিহায় আমরা আল্লাহর কাছে কী চাই?”
সবকিছুর উত্তর একদিনে শেখাতে হবে না। একটা সালাতের পরে এক মিনিটের কথাই যথেষ্ট হতে পারে।
কারণ শুধু কীভাবে নামাজ পড়তে হয় জানলে সে আপনার supervision-এ নামাজ পড়ে নিতে পারবে। কিন্তু ধীরে ধীরে কেন নামাজ পড়ি বুঝলে তার ভেতরে অন্যরকম ownership তৈরি হওয়ার সুযোগ হয়।
আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রতিটি সালাতকে যদি আপনি inspection বানিয়ে ফেলেন, তাহলে শিশুটি সালাতের চেয়ে আপনার reaction নিয়ে বেশি ভাবতে শুরু করতে পারে।
“পড়েছ?”
“কখন পড়েছ?”
“আমি তো দেখিনি!”
“সত্যি পড়েছ?”
“কয় রাকাত পড়েছ?”
অবশ্যই মা বাবাকে খোঁজ রাখতে হবে। সাত বছর থেকে নির্দেশ দেওয়ার দায়িত্ব আছে। কিন্তু খোঁজ রাখা আর সারাক্ষণ police-এর মতো surveillance করা এক বিষয় নয়।
কখনো তাকে একটু দায়িত্ব দিয়ে দেখুন।
বলুন, “আজ মাগরিবের দায়িত্ব তোমার। আযান হলে তুমি আমাকে মনে করিয়ে দেবে।”
পরেরদিন, “আজ তুমি নিজের আসরের সময়টা খেয়াল করবে।”
সে ভুলে গেলে আবার সাহায্য করুন। কিন্তু সব কাজ তার হয়ে করে দেবেন না।
আগের পর্বে বলেছিলাম, আপনার কণ্ঠ যেন সারাজীবন তার একমাত্র prayer alarm না হয়ে থাকে। এবার সেই alarm-এর কিছুটা দায়িত্ব তাকে দিন।
ছোট ছোট ownership অনেকভাবে তৈরি করা যায়। নিজের prayer timetable সে নিজে দেখবে। Alarm সে সেট করবে। কোন সালাতে বেশি সমস্যা হয়, সেটা সে নিজেই identify করবে। সপ্তাহ শেষে একসঙ্গে বসে বলবেন, “কোনটা ভালো হলো? কোনটায় সমস্যা হলো?”
এখানে লক্ষ্য report card বানানো নয়।
লক্ষ্য হলো সে যেন নিজের সালাত নিয়ে নিজেও ভাবতে শুরু করে।
একদিন জিজ্ঞেস করুন, “কোন নামাজটা তোমার সবচেয়ে সহজ লাগে?”
আরেকদিন, “কোনটা সবচেয়ে কঠিন?”
হয়তো সে বলবে, “ফজর, কারণ ঘুম পাই।” তখন আপনি বুঝলেন সমস্যা ঈমান নিয়ে lecture-এর নয়, sleep routine নিয়েও কাজ করতে হবে।
বলল, “আসর, কারণ তখন খেলি।” তাহলে transition দরকার।
বলল, “নামাজ অনেক লম্বা লাগে।” তাহলে দেখুন সে কীভাবে নামাজ পড়ছে, কী বুঝছে, কোথায় অসুবিধা হচ্ছে।
আমরা অনেক সময় শিশুর প্রতিটি resistance-কে সঙ্গে সঙ্গে “নামাজের প্রতি ভালোবাসা নেই” বলে ব্যাখ্যা করি। অথচ কখনো সমস্যাটা খুব practical।
আরেকটা ভুল হয় reward নিয়ে।
শুরুতে chart, sticker, ছোট encouragement কাজে লাগতে পারে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে reward-এর ভাষাও বদলাতে হবে। পাঁচ ওয়াক্ত পড়লেই যদি প্রতিবার chocolate, টাকা বা screen time আসে, তাহলে তার মাথায় খুব সহজ একটা equation বসে যেতে পারে:
সালাত = reward পাওয়ার কাজ।
তাই ধীরে ধীরে বাহ্যিক reward কমিয়ে meaningful appreciation বাড়ান।
“আজ তোমাকে না বলতেই তুমি উঠে গেছ, মাশাআল্লাহ।”
“তুমি খেলাটা থামিয়ে নামাজ পড়েছ, এটা দায়িত্বশীলতার কাজ।”
“ফজরে উঠতে কষ্ট হয়েছিল, তারপরও উঠেছ।”
এখানে আপনি শুধু “ভালো ছেলে” বা “ভালো মেয়ে” বলছেন না। তার choice এবং effort লক্ষ্য করছেন।
তবে praise-ও এমন করবেন না যে শিশুটি শেষ পর্যন্ত আল্লাহর জন্য নয়, মা বাবার প্রশংসা পাওয়ার জন্যই সব করতে শেখে। প্রশংসা সাহায্য করবে, কিন্তু ধীরে ধীরে তাকে মনে করিয়ে দিন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আল্লাহ তোমার চেষ্টা জানেন।”
এখানে মা বাবার নিজের আচরণও খুব বড় ভূমিকা রাখে।
ধরুন, আপনি সন্তানকে বলছেন, “নামাজ আল্লাহর জন্য।” কিন্তু সে প্রতিদিন দেখছে, অতিথি এলে আপনি খুব যত্ন করে নামাজ পড়ছেন, আর একা থাকলে বারবার দেরি করছেন। তাকে বলছেন, “আযান হলে সব বন্ধ করতে হয়”, কিন্তু আপনার ফোনে important কিছু চললে আপনি নিজেই উঠছেন না।
শিশু শুধু instruction শেখে না। সে priority-ও দেখে।
আপনি perfect হবেন না। কিন্তু সে যেন অন্তত দেখে, সালাত আপনার জীবনেও সত্যি একটা জায়গা দখল করে আছে।
কখনো সে আপনাকে নিজে থেকে নামাজ পড়তে দেখুক, কেউ মনে করিয়ে দেয়নি। কোনোদিন আপনি বলুন, “আজ কাজের মধ্যে আসর দেরি হয়ে যাচ্ছিল, তাই আগে নামাজটা পড়ে নিলাম।” এমন ছোট ছোট মুহূর্ত তাকে দেখায়, বড়রাও আল্লাহর জন্য নিজেদের জীবন থামায়।
আর একটি বিষয় খুব subtle।
আমরা অনেক সময় শিশুকে নামাজের motivation দিতে গিয়ে প্রায় শুধু শাস্তির কথা বলি।
“না পড়লে গুনাহ হবে।”
“আল্লাহ শাস্তি দেবেন।”
“জাহান্নামে যেতে হবে।”
সালাত ছেড়ে দেওয়া অবশ্যই গুরুতর বিষয়। গুনাহ, জবাবদিহি, আল্লাহর ভয় সন্তানকে বয়স অনুযায়ী শেখাতেই হবে। কিন্তু তার সালাতের পুরো emotional foundation যদি শুধু “না পড়লে কী হবে” এর ওপর দাঁড়ায়, তাহলে আমরা “কেন পড়ব” এর বড় অংশটাই তাকে শেখালাম না।
সে এটাও জানুক, সালাত আল্লাহর ইবাদত। আল্লাহকে স্মরণ করার সময়। কৃতজ্ঞতার সময়। তাঁর কাছে ফিরে যাওয়ার সময়।
ভয় থাকবে, কিন্তু ভয় একা থাকবে না।
আর কখনো এমন বলবেন না, “তুমি যদি সত্যি আল্লাহকে ভালোবাসতে, তাহলে নামাজ মিস করতে না।”
একটা শিশুর struggle-কে তার পুরো ঈমানের verdict বানিয়ে দেবেন না। বরং বলুন, “আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, আর সেই ভালোবাসার একটা প্রমাণ হলো তাঁর কথা মানার চেষ্টা করা। আজ কঠিন হয়েছে, কাল আবার চেষ্টা করব।”
কথার পার্থক্যটা ছোট, কিন্তু শিশুর মনে প্রভাব অনেক আলাদা হতে পারে।
আরেকটা বড় পরিবর্তন আনুন: শুধু ফল নয়, process নিয়ে কথা বলুন।
সে নিজে থেকে ফজরে উঠতে পারেনি, কিন্তু alarm দিয়েছিল। লক্ষ্য করুন।
খেলা ছাড়তে কষ্ট হয়েছে, কিন্তু দ্বিতীয়বার বলার পর উঠে গেছে। লক্ষ্য করুন।
আগে সব নামাজে মনে করাতে হতো, এখন দুইটা নিজে মনে রাখে। লক্ষ্য করুন।
আমরা অনেক সময় শুধু যে দুইটা মিস হয়েছে সেটা দেখি, যে তিনটা উন্নতি হয়েছে সেটা দেখি না।
অবশ্য উন্নতি দেখার অর্থ ভুলকে ignore করা নয়। বরং সে যেন বুঝতে পারে, “আমি ধীরে ধীরে নিজের সালাতের দায়িত্ব নিতে শিখছি।”
কিছুদিন পর তাকে আরও একটা প্রশ্ন করতে পারেন,
“আমি যদি তোমাকে মনে করিয়ে দিতে ভুলে যাই, তখন তুমি কী করবে?”
এই প্রশ্নটা খুব powerful।
কারণ এতে সে বুঝতে শুরু করে, সালাতের মালিকানা শুধু মা বাবার হাতে নেই।
আর কখনো আপনি ইচ্ছা করেই এমন একটা ওয়াক্তে সঙ্গে সঙ্গে reminder না দিয়ে একটু সময় দেখতে পারেন, বয়স ও পরিস্থিতি বুঝে। সে নিজে মনে করে কি না দেখুন। মনে করলে খুব বড় celebration লাগবে না। শুধু হাসিমুখে বলুন, “তুমি নিজে মনে রেখেছ, মাশাআল্লাহ।”
না মনে করলে humiliation নয়। আবার remind করুন।
Tarbiyah মানে control ধীরে ধীরে কমিয়ে responsibility বাড়ানো।
আজ আপনি তাকে দাঁড় করাচ্ছেন।
কাল সে আপনার সঙ্গে দাঁড়াচ্ছে।
একদিন সে নিজেই দাঁড়াবে।
আর তখন সবচেয়ে বড় পরীক্ষা হবে, আপনি সামনে নেই।
School trip। বন্ধুর বাসা। University। কাজের জায়গা। বিদেশ। নিজের ঘর।
কেউ বলছে না, “নামাজ পড়ো।”
তবুও সে ওযু করছে।
এই মানুষটা একদিনে তৈরি হয় না। তার শুরু হয় সেই সাত আট বছরের শিশুটার কাছে আপনি যখন শুধু বলেন না, “নামাজ পড়েছ?”
বরং তাকে শেখান,
“এটা তোমার সালাত। তুমি তোমার রবের জন্য দাঁড়াচ্ছ।”
তবে একটা ভারসাম্য মনে রাখবেন। “নিজের ভেতর থেকে motivation আসুক” বলে সাত বছরের শিশুকে পুরোপুরি নিজের ওপর ছেড়ে দেওয়া নববী নির্দেশের সঙ্গে যায় না। সাত বছর থেকে মা বাবার নির্দেশ, reminder, training চলবে। Internal motivation তৈরি করা সেই দায়িত্বের বিকল্প নয়, বরং সেই training-এরই একটা লক্ষ্য।
আর দশ বছর বয়সে সালাতের ব্যাপারে আরও দৃঢ় হওয়ার নির্দেশ একই হাদিসে এসেছে। সেই বিষয়টি আমরা সামনে আলাদা পর্বে বিস্তারিতভাবে আলোচনা করব, ইন শা আল্লাহ।
আজকের জন্য একটা ছোট কাজ করুন।
সন্তানকে জিজ্ঞেস করুন,
“তুমি নামাজ পড়ো কেন?”
তার উত্তর মাঝপথে ঠিক করে দেবেন না। আগে পুরোটা শুনুন।
তারপর নিজেকেও একই প্রশ্ন করুন,
“আমার সন্তান কি শুধু আমার reminder-এ সালাত পড়ে, নাকি ধীরে ধীরে তার নিজের রবের সঙ্গে সম্পর্কটা বুঝতে শুরু করেছে?”
হয়তো উত্তর এখনো perfect নয়। সমস্যা নেই।
আজ তাকে আপনি ডাকছেন।
কিন্তু tarbiyah-এর লক্ষ্য হলো, একদিন আযান তাকে ডাকবে, আর আপনার সন্তান নিজেই উত্তর দেবে।
“আমার সালাত। আমার দায়িত্ব। আমার রবের জন্য।”
পরের পর্বে আমরা কথা বলব এমন একটা সমস্যার বিষয়ে, যেটা অনেক পরিবারে অজান্তেই তৈরি হয়: বারবার “নামাজ পড়ো, নামাজ পড়ো” বলতে বলতে আমরা কি কখনো সন্তানের কাছে নামাজকেই বিরক্তিকর করে তুলছি? Reminder কীভাবে দেবেন, যাতে দায়িত্বও থাকে কিন্তু সম্পর্কটা প্রতিদিন যুদ্ধ হয়ে না যায়?
আল্লাহ আমাদের সন্তানদের সালাতকে শুধু অভ্যাস নয়, তাদের অন্তরের প্রয়োজন বানিয়ে দিন। তাদের এমন ঈমান দিন, যাতে আমাদের উপস্থিতি ছাড়াও তারা তাঁর সামনে দাঁড়ায়। আর আমাদের এমন হিকমাহ দিন, যাতে আমরা তাদের শুধু নামাজ করাতে নয়, সালাতের দায়িত্ব নিজের হৃদয়ে বহন করতে শেখাতে পারি। আমিন।
আগের পর্বগুলো পড়তে: #সন্তান_ও_সালাত
মূল লেখা: Nahwa Ad-Deen-এর Facebook প্রকাশনা থেকে সংরক্ষিত।
মন্তব্য করুন