আপনারও কি এমন হয়, শুধু দুই মিনিটের জন্য ফোন হাতে নিয়েছিলেন, তারপর হঠাৎ দেখলেন অনেকটা সময় চলে গেছে?
হয়তো একটা notification দেখবেন ভেবেছিলেন। কারও message এর উত্তর দেবেন। দরকারি কিছু search করবেন। কিন্তু তারপর একটা post, আরেকটা video, একটা comment, আরেকটা suggestion। কখন যে দশ মিনিট চল্লিশ মিনিট হয়ে গেল, টেরই পেলেন না। কাজটা তখনও বাকি, কিন্তু মনটা আর আগের জায়গায় নেই।
সবচেয়ে বড় সমস্যা শুধু সময় চলে যাওয়া না। অনেক সময় ফোন নামানোর পরও আমাদের মন ফোনের মধ্যেই থেকে যায়। কাজ করতে বসেছি, কিন্তু একটু পরেই আবার screen দেখতে ইচ্ছা করছে। কুরআন পড়ছি, কিন্তু মন বারবার অন্যদিকে যাচ্ছে। সালাতে দাঁড়িয়েছি, অথচ মাথায় একটু আগে দেখা video, message কিংবা conversation ঘুরছে।
এর একটা psychological কারণও আছে। আমাদের মস্তিষ্ক নতুন কিছু দেখতে পছন্দ করে। নতুন message, নতুন reel, নতুন notification খুব সহজেই attention টেনে নেয়। অন্যদিকে পড়াশোনা, কাজ, কুরআন, planning বা কোনো কঠিন দায়িত্ব শুরু করতে effort লাগে। তাই ক্লান্ত বা অস্বস্তিতে থাকলে মস্তিষ্ক অনেক সময় সহজ আনন্দটাই বেছে নেয়।
এখানেই একটা বিষয় খেয়াল করা দরকার। ফোন নিজে সমস্যা না। আমরা ফোনটা কীভাবে ব্যবহার করছি, সেটাই আসল বিষয়। এই একই ফোন দিয়ে কুরআন পড়া যায়, জ্ঞান শেখা যায়, পরিবারের খোঁজ নেওয়া যায়, প্রয়োজনীয় কাজ করা যায়। আবার একই ফোনে উদ্দেশ্যহীনভাবে ঘণ্টার পর ঘণ্টাও হারিয়ে যেতে পারে।
তাই আসল প্রশ্ন screen time কত, শুধু সেটা না। প্রশ্ন হলো, আমি কি সিদ্ধান্ত নিয়ে ফোন ব্যবহার করছি, নাকি অভ্যাস আমাকে ফোন ধরাচ্ছে?
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “দুটি নিয়ামতের ব্যাপারে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সুস্বাস্থ্য এবং অবসর।”
সহিহ বুখারি, ৬৪১২
আমরা “অবসর” বলতে অনেক সময় কয়েক ঘণ্টা ফাঁকা সময় বুঝি। অথচ পাঁচ মিনিট, দশ মিনিট, পনেরো মিনিট করেও দিনের বড় একটা অংশ তৈরি হয়। যে সময়গুলো দেখতে ছোট, সেগুলোই একসাথে জীবনের অনেকটা সময় হয়ে যায়।
আর বিষয়টা শুধু সময়েরও না। আল্লাহ বলেন, “নিশ্চয়ই কান, চোখ এবং হৃদয়, এগুলোর প্রত্যেকটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।”
সূরা আল ইসরা, ১৭:৩৬
কী দেখছি, কী শুনছি, কী দিয়ে নিজের মনকে ভরছি, এগুলোও একজন মুসলিমের কাছে গুরুত্বহীন না।
অনেক সময় আমরা ফোন ধরি কারণ সত্যিই প্রয়োজন আছে। আবার অনেক সময় ফোন ধরি কারণ একটু bored লাগছে। কাজটা কঠিন লাগছে। মাথায় চাপ আছে। কিছু ভাবতে চাই না। নিজের সঙ্গে চুপচাপ থাকতে ভালো লাগছে না।
তখন ফোনটা শুধু entertainment থাকে না। ধীরে ধীরে escape হয়ে যায়।
আর অদ্ভুত ব্যাপার হলো, যে ফোনটা কয়েক মিনিটের জন্য stress ভুলিয়ে দিয়েছিল, অনেক সময় সেটাই পরে আরও stress তৈরি করে। কাজ পড়ে আছে। সময় চলে গেছে। ঘুম দেরি হচ্ছে। নিজের ওপর বিরক্তি বাড়ছে। তারপর আবার সেই বিরক্তি ভুলতে ফোন হাতে নিচ্ছি।
একটা cycle তৈরি হয়।
এখানেই discipline দরকার।
ফোন ছেড়ে দিতে হবে না। সব app delete করতে হবে না। একদিনেই perfect হতে হবে না। শুধু ফোন ধরার আগে কয়েক সেকেন্ড থামুন এবং নিজেকে জিজ্ঞেস করুন,
“আমি এখন কেন ফোন ধরছি?”
কোনো কাজ আছে?
কারও উত্তর দিতে হবে?
কিছু শিখতে চাই?
নাকি শুধু হাতটা অভ্যাসে ফোনের দিকে গেছে?
এই ছোট প্রশ্নটাই অনেক mindless scrolling থামিয়ে দিতে পারে।
আর একটা ছোট নিয়ম করতে পারেন। দিনের এমন একটা সময় ঠিক করুন, যেখানে ফোন থাকবে না। ফজরের পর প্রথম ৩০ মিনিট হতে পারে। ঘুমানোর আগের শেষ ৩০ মিনিট হতে পারে। অথবা পরিবারের সঙ্গে খাবারের সময়।
একসাথে পাঁচটা নিয়ম না। শুধু একটা।
কারণ discipline অনেক সময় বড় সিদ্ধান্ত দিয়ে তৈরি হয় না। তৈরি হয় ছোট ছোট জায়গায় নিজের attention ফিরিয়ে আনার মাধ্যমে।
দিন শেষে নিজেকে জিজ্ঞেস করুন,
“আজ আমি ফোন ব্যবহার করেছি, নাকি ফোন আমাকে ব্যবহার করেছে?”
উত্তরটা যদি একটু অস্বস্তিকরও হয়, তবুও এড়িয়ে যাবেন না। কারণ বুঝতে পারাটাই পরিবর্তনের শুরু।
জীবন যখন আমানত, তখন শুধু সময়ই আমানত না। চোখও আমানত। মনোযোগও আমানত। হৃদয়কে কী দিয়ে ভরছি, সেটাও আমানত।
আর নিজের মনোযোগকে আবার নিজের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনা মানে শুধু ফোন কম দেখা না। অনেক সময় সেখান থেকেই নিজের জীবনটাকেও আবার গুছিয়ে নেওয়া শুরু হয়।
মূল লেখা: Nahwa Ad-Deen-এর Facebook প্রকাশনা থেকে সংরক্ষিত।
মন্তব্য করুন